Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 10:30 pm
Last modified: 20 January, 2021, 11:42 pm

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল ভবনের সামনে শপথ গ্রহণ করেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
টিবিএস ডেস্ক
20 January, 2021, 10:30 pm
Last modified: 20 January, 2021, 11:42 pm
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান বিচারপতি জন রবার্টস। বাইবেল ধরে রেখেছেন বাইডেনের বর্তমান স্ত্রী জিল বাইডেন। ছবি: সাউল লিওব/ এপি পুল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের পশ্চিম প্রাঙ্গণে আজ ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন এবং তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আজ বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের শপথগ্রহণ শেষ হয়।  

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল হাউসের সামনে শপথ গ্রহণ করেন তিনি। এরপরে জাতির উদ্দেশে বিশ মিনিটের ভাষণ দেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

এসময় তিনি বলেন, "আজকের দিনটি আমেরিকার জয়ের দিন। আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। এই দিনটি নতুন ইতিহাস এবং আশা সৃষ্টি করবে।"

"ইতিহাসের অগ্নি-পরীক্ষায় আমেরিকা যুগে যুগে উত্তীর্ণ হয়েছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হয়েছে। তাই আজ আমরা এখানে কোনো প্রার্থীর জয় উদযাপন করতে আসিনি বরং এসেছি একটি ন্যায্য সংগ্রামে বিজয়ের সাক্ষী হতে," বাইডেন বলেছেন।  

গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি কিছুদিন আগেই সেখানে তাণ্ডব চালিয়েছে একদল দাঙ্গাবাজ জনতা। তারা ভেবেছিল এর মাধ্যমে তারা আমেরিকার জনগণের ন্যায্য দাবিকে চাপা দেবে। কিন্তু সেটা হবে না। আজ নয় বা আগামীতেও নয়। আমরা কখনোই তা হতে দেব না।"

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অভিষেক অনুষ্ঠানে দর্শক সমাগমের উপর নানা বিধি নিষেধ আরোপ করা হয়। ক্যাপিটল দাঙ্গার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বাড়তি কড়াকড়ি করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ছিল প্রায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী। 

অভিষেক অনুষ্ঠানস্থলে আগেই এসে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। 

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / বাইডেনের শপথগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net