Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
লাদাখ সংঘর্ষ নিয়ে মোদির বৈঠক, চীন-ভারতকে সংযমের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2020, 12:45 pm
Last modified: 17 June, 2020, 04:09 pm

Related News

  • নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী
  • ‘আমাদের পিছু নেওয়া বন্ধ করুন’: বাড়ি ছাড়লেন মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই কিশোরী ও তার মা

লাদাখ সংঘর্ষ নিয়ে মোদির বৈঠক, চীন-ভারতকে সংযমের আহ্বান জাতিসংঘের

গত মঙ্গলবার রাতের এ বৈঠকে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেনাপ্রধান এমএম নারভানে। স্থানীয় সময় রাত ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
টিবিএস ডেস্ক
17 June, 2020, 12:45 pm
Last modified: 17 June, 2020, 04:09 pm
ছবি: এনডিটিভি

পূর্ব লাদাখ সীমান্তের গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে হাতাহাতি লড়াইয়ে নিহত ২০ ভারতীয় সেনা। দেশটির সেনাবাহিনী মৃতের সংখ্যা নিশ্চিত করার পরেই সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের। 

গত মঙ্গলবার রাতের এ বৈঠকে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেনাপ্রধান এমএম নারভানে। স্থানীয় সময় রাত ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গালোয়ান উপত্যকায় চীনের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়ে বেশ কদিন ধরেই ভারতের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন। মঙ্গলবারের সর্বশেষ বৈঠকটি ছিল আরেকটু বেশি উত্তেজনাপূর্ণ। সেনাপ্রধানের সঙ্গে পরবর্তী করণীয় এ বৈঠকে আলাপ করেছেন ভারতীয় মন্ত্রীরা।

তবে এ বৈঠকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। খবর এনডিটিভির।    

এদিকে জাতিসংঘ বিবাদমান দুই পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।  

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র এরি কানেকো বলেন, ভারত এবং চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাত এবং প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। উভয় দেশই এখন পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বলে আমরা নানা সূত্রে জানতে পেরেছি। এই ধরনের পদক্ষেপকে জাতিসংঘ ইতিবাচক বলে মনে করছে। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দেশদুটিকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।  

দক্ষিণ এশিয়ার ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার চীন উভয়েই পরমাণু শক্তিধর দেশ। এই অবস্থায় চীনের সঙ্গে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এই সংঘাত উদ্বেগ সৃষ্টি করেছে এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও। 

প্রায় ৫ দশক পর এই প্রথম চীন-ভারত রক্তক্ষয়ী এই সংঘর্ষে লিপ্ত হয়।  

উভয়পক্ষই একে অন্যের প্রতি সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করেছে এরপর। ভারত এজন্য চীনকে দোষী করে বলেছে, গালোয়ান উপত্যকায় চীন তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেই সংঘর্ষের সূত্রপাত হয়। 

এই বক্তব্যের মাধ্যমে ভারতীয় সেনারা যে প্রথমে সীমান্ত অতিক্রম করেছে, চীনের এমন দাবিকে নাকচ করার চেষ্টা করা হয়। 

সংঘর্ষে জড়িত উভয়পক্ষের তরফ থেকেই 'হাতাহাতি লড়াইয়ের' কথা জানানো হয়। এসময় একে অন্যের প্রতি পাথর ছুঁড়ে মারে চীন ও ভারতের সেনারা।
 
ভারতের অভিযোগ এক পর্যায়ে চীনা সৈন্যরা লোহার রড এবং পেড়েক বসানো মুগুর ব্যবহার করে হামলা করে। গত সোমবার মধ্যরাত পর্যন্ত এই রক্তক্ষয়ী লড়াই চলে। বার্তা সংস্থা এএফপি'কে লাদাখের একটি ভারতীয় সেনাসূত্র এ কথা জানিয়েছে।  

এদিকে ভারতের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, সার্বিক পরিস্থিতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার কথা জানায়। চলমান বিরোধের 'শান্তিপূর্ণ' সমাধান কামনা করেছে বিশ্বের শীর্ষ পরাশক্তিটি। 

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / ভারতীয় সেনাপ্রধান / সীমান্ত সংঘর্ষ নিয়ে বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী
  • ‘আমাদের পিছু নেওয়া বন্ধ করুন’: বাড়ি ছাড়লেন মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই কিশোরী ও তার মা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net