Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
লন্ডনের প্রভাবশালী রাজনীতিকদের তালিকায় টিউলিপ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 October, 2019, 03:05 pm
Last modified: 05 October, 2019, 03:10 pm

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

লন্ডনের প্রভাবশালী রাজনীতিকদের তালিকায় টিউলিপ

তাঁর চমকপ্রদ সিদ্ধান্ত সন্তানপ্রত্যাশী ও নতুন পিতামাতার জন্য প্রক্সি ভোটিংয়ের ঐতিহাসিক সিস্টেমটি চালু করতে সরকারকে বাধ্য করে...
টিবিএস রিপোর্ট
05 October, 2019, 03:05 pm
Last modified: 05 October, 2019, 03:10 pm
ব্রিটেনের লেবারদলীয় এমপি টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের লেবারদলীয় এমপি টিউলিপ সিদ্দিক ২০১৯ সালে লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় রয়েছেন। সম্প্রতি লন্ডনভিত্তিক ‘দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড’ পত্রিকা ‘দ্য প্রগ্রেস ওয়ান থাউজেন্ড’ নামের এ তালিকা প্রকাশ করে। 

টিউলিপ আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বড় মেয়ে। তিনি লেবার পার্টি থেকে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে দ্বিতীয়বারের মতো জিতে আবারও এমপি নির্বাচিত হন ২০১৭ সালে।এর আগে, ২০১৫ সালের মে মাসে একই আসন থেকে এমপি হয়ে হাউস অব কমন্সে প্রথম যোগ দেন তিনি। 

ব্রিটিশ রাজধানীর বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ‘প্রগতি ১০০০’ নামের এই তালিকা প্রতি বছর প্রকাশ করে ‘দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড’। রাজনীতি, ব্যবসায়, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলাসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয়রা এতে স্থান পান।

ওয়েস্টমিনস্টার ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন টিউলিপ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডাচি অফ ল্যানকাস্টারের চ্যান্সেলর মাইকেল গভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনও এ তালিকায় রয়েছেন।

টিউলিপের বিষয়ে তালিকায় এভাবে উল্লেখ করা হয়েছে-- “পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে-র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দিতে নিজের সিজারিয়ান সেকশন পিছিয়ে বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিলেন এমপি টিউলিপ সিদ্দিক।”

তাতে আরও বলা হয়, “তিনি যদি সেদিন নিজে ভোট দিতে না আসতেন তবে তাঁর ভোটটি হারাতেন অথবা অনির্ভরযোগ্য ‘পেয়ারিং’ প্রথার উপর নির্ভর করতে হতো তাঁকে। তাঁর চমকপ্রদ সিদ্ধান্ত সন্তানপ্রত্যাশী ও নতুন পিতামাতার জন্য প্রক্সি ভোটিংয়ের ঐতিহাসিক সিস্টেমটি চালু করতে সরকারকে বাধ্য করে।” 
 
যুক্তরাজ্যের পার্লামেন্টে সাধারণত কোনো এমপির সন্তান জন্ম দেওয়ার সময় আসন্ন হলে বা সন্তান জন্মদানের পর অথবা অসুস্থতার কারণে কোনো এমপি ভোটে অংশ নিতে না পারলে বিরোধী পক্ষেরও একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকতেন। একে ‘পেয়ার’ বলা হতো। 

‘পেয়ারিং’ প্রথায় নিজের অনাস্থার কথা জানিয়ে টিউলিপ সিজারিয়ান সেকশন পিছিয়ে সশরীরে পার্লামেন্টে গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তের পরই ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালু করা হয়। 

২০১৫ সালের হাউস অব কমন্সে এমপি হিসেবে প্রথমবার যোগ দেবার পর পার্লামেন্টে তাঁর প্রথম ভাষণে  গোটা বিশ্বের নজর কাড়েন টিউলিপ। সে ভাষণে নিজেকে ‘একজন আশ্রয়প্রার্থীর কন্যা’ হিসেবে বর্ণনা করেন তিনি। ১৯৭৫ সালে পরিবারের বেশিরভাগ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলে লন্ডনে রাজনৈতিক আশ্রয় খোঁজেন তাঁর ছোট মেয়ে শেখ রেহানা। ভাষণে মায়ের সে সময়কার নানা দুর্দশার বিবরণ দেন টিউলিপ সিদ্দিক। 

Related Topics

টপ নিউজ

টিউলিপ সিদ্দিক / ব্রিটেন / লেবার পার্টি / দ্য প্রগ্রেস ওয়ান থাউজেন্ড / হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন / যুক্তরাজ্যের পার্লামেন্ট / ব্রিটিশ এমপি / লন্ডন / হাউস অব কমন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net