Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
যুদ্ধবিরতির পর আল আকসা প্রাঙ্গণে আবারও হানা দিল ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
21 May, 2021, 09:10 pm
Last modified: 21 May, 2021, 09:16 pm

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’

যুদ্ধবিরতির পর আল আকসা প্রাঙ্গণে আবারও হানা দিল ইসরায়েলি পুলিশ

শুক্রবারের ঘটনায় আল আকসার ওপর আগ্রাসন অব্যাহত রাখারই ইঙ্গিত দিল ইসরায়েল
টিবিএস ডেস্ক 
21 May, 2021, 09:10 pm
Last modified: 21 May, 2021, 09:16 pm
ছবি: আল জাজিরা

ইসরায়েল এবং গাজা উপত্যকার ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি এপর্যন্ত লঙ্ঘিত না হলেও, অধিকৃত পূর্ব জেরুজালেমে আবারও সৃষ্টি হয়েছে সংঘাতের উত্তেজনা। আজ শুক্রবার (২১ মে) আল আকসা মসজিদের প্রাঙ্গণে হানা দিয়েছে ইসরায়েলি পুলিশ। তারা জুম্মার নামাজে অংশ নেওয়া ফিলিস্তিনিদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে। 

অথচ, স্থানীয় সময় আজ শুক্রবার দিনের প্রথমভাগেই মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির সমঝোতাটি কার্যকর হয়। তার আগে টানা ১১ দিন ধরে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে প্রচণ্ড বিমান হামলা চালায় ইসরায়েল। এসময় হামাসও হাজার হাজার রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়ে। চতুর্থ গাজা যুদ্ধ খ্যাত এই সংঘাতের কেন্দ্রীয় ইস্যুই ছিল আল-আকসা মসজিদে প্রার্থণারত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের কঠোর শক্তি প্রয়োগ।   

শুক্রবারের ঘটনায় আল আকসার ওপর আগ্রাসন অব্যাহত রাখারই ইঙ্গিত দিল ইহুদীবাদী রাষ্ট্রটি। 

ইতঃপূর্বে, যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা এবং পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি বিজয় মিছিল করে এবং জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করে। 

কিন্তু, গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় কমপক্ষে নিহত হন ২৪৩ ফিলিস্তিনি, তাদের মধ্যে শিশু ছিল ৬৬ জন। দারিদ্র্যপীরিত গাজায় বোমা হামলার ক্ষয়ক্ষতি স্থানীয়দের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। 

অন্যদিকে, হামাসের পাল্টা আঘাতে দুই শিশুসহ ১২ জন ইসরায়েলি নিহত হয়। 

আল আকসায় শুক্রবারের পুলিশি অভিযান আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে বলেও শঙ্কা করা হচ্ছে। 

সূত্র: আল জাজিরা
 
Related Topics

টপ নিউজ

আল আকসা / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net