Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার অনুমোদন পেতে আজই আবেদন করছে ফাইজার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 November, 2020, 08:15 pm
Last modified: 20 November, 2020, 08:25 pm

Related News

  • ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে: গবেষণা
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ফাইজারের দাবি: ৫-১১ বছর বয়সী শিশুদের জন্যে তাদের টিকা নিরাপদ ও কার্যকর
  • ছয় মাস পর টিকার কার্যকারিতা কমে যাওয়ার কথা জানালেন ফাইজার সিইও 
  • যে দেশে প্রবেশের জন্য যে টিকা 

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার অনুমোদন পেতে আজই আবেদন করছে ফাইজার 

গত ১৮ নভেম্বর কোম্পানিটি তাদের শেষ ট্রায়ালের প্রাথমিক বিশ্লেষণী তথ্য-উপাত্ত প্রকাশ করে। এতে প্রায় ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন।
টিবিএস ডেস্ক
20 November, 2020, 08:15 pm
Last modified: 20 November, 2020, 08:25 pm
ছবি: টাইম ম্যাগাজিন

চলতি মাসের শুরুর দিকে সর্বপ্রথম তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফলে তাদের কোভিড-১৯ টিকার সাফল্য সম্পর্কে জানিয়েছিল ফাইজার ইঙ্ক। তারই ধারাবাহিকতায় মহাকায় কোম্পানিটি আজ শুক্রবার (২০ নভেম্বর) এর জরুরি ব্যবহার অনুমোদন দিতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করার কথা জানিয়েছে। 

আবেদন উদ্যোগ ঘোষণার সময় ফাইজার জানায়, বড় আকারের ট্রায়ালের ফলাফলে টিকাটি নিরাপদভাবে কোভিড-১৯ প্রতিরোধে সক্ষম হয়। এসংক্রান্ত পর্যাপ্ত তথ্য থাকায় তারা এফডিএ'র কাছে জরুরি প্রয়োগের অনুমতি চাইবে। খবর বাজফিড নিউজের। 

এফডিএ- সবুজ সংকেত পাওয়া মাত্র বিশ্বব্যাপী ৫ কোটি ডোজ টিকা সরবরাহ করবে ফাইজার। তবে বেশিরভাগ টিকা পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। 

যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে প্রথমেই প্রায় ২ কোটি স্বাস্থ্য কর্মীকে টিকাটি দেওয়া হবে। এজন্য অবশ্য প্রয়োজন দেশটির রোগ প্রতিরোধ কেন্দ্র- সিডিসি'র নির্দেশনা। সিডিসি'র পরামর্শক প্যানেল স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিলেই তারা সবার আগে টিকা কর্মসূচির আওতায় আসবেন। 

ইতোপূর্বে, গত ১৮ নভেম্বর কোম্পানিটি তাদের শেষ ট্রায়ালের প্রাথমিক বিশ্লেষণী তথ্য-উপাত্ত প্রকাশ করে। এতে প্রায় ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ট্রায়াল চলাকালে ১৭০ জন করোনাভাইরাসে সংক্রমিত হন। এদের মধ্যে আটজন প্রতিষেধক পেয়েছিলেন, বাকি ১৬২ জনকে প্লেসেবো হিসেবে অন্য ওষুধের নির্যাস দেওয়া হয়।

আক্রান্তদের দেহে ৯৫ শতাংশ কার্যকর হয় ফাইজারের ভ্যাকসিন। সংখ্যা বিবেচনায় টিকার ফলপ্রসূতা নিয়ে যা খুবই সম্ভাবনাময় দিক তুলে ধরে। 

ট্রায়ালের দুই মাসের সফলতা ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য অনুমোদনের জন্য এফডিএ'কে জমা দিতে হয়। এসব তথ্য পর্যালোচনা করেই নিয়ামক সংস্থাটি টিকাদানের জন্য কোনো প্রতিষেধক উপযুক্ত কিনা- সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়।   

ফাইজার টিকাগ্রহণকারী ৩.৮% ক্লান্তি এবং ২ শতাংশ মাথাব্যথার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হন। সেই তুলনায় সফলতার হার বেশি থাকায় অচিরেই অনুমোদন পাওয়ার আশা করছে ফাইজার। 

Related Topics

টপ নিউজ

ফাইজার ইঙ্ক / টিকা অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে: গবেষণা
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ফাইজারের দাবি: ৫-১১ বছর বয়সী শিশুদের জন্যে তাদের টিকা নিরাপদ ও কার্যকর
  • ছয় মাস পর টিকার কার্যকারিতা কমে যাওয়ার কথা জানালেন ফাইজার সিইও 
  • যে দেশে প্রবেশের জন্য যে টিকা 

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net