Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ম্যাকডোনাল্ডস এর বার্গার নকল করে আইনের গ্যাঁড়াকলে হাংরি জ্যাক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 September, 2020, 02:50 pm
Last modified: 04 September, 2020, 02:58 pm

Related News

  • ভারতে একীভূত হচ্ছে পিৎজা হাট ও কেএফসি, ৯৩৪ মিলিয়ন ডলারের চুক্তি
  • বিজ্ঞাপনের ছবির সঙ্গে কেন বাস্তবের বার্গারের মিল থাকে না? 
  • রাশিয়ার কেএফসি'র নাম হয়ে যাচ্ছে রসটিক
  • বাংলাদেশে কেন ম্যাকডোনাল্ডস নেই?
  • প্রিন্স হ্যারিকে ‘পার্ট-টাইম’ চাকরির প্রস্তাব দিল বার্গার কিং

ম্যাকডোনাল্ডস এর বার্গার নকল করে আইনের গ্যাঁড়াকলে হাংরি জ্যাক

গত জুলাই মাসে ‘মেগা ম্যাক’ নামে এই বার্গার নিয়ে আসে হাংরি জ্যাক। অর্থাৎ ম্যাকডোনাল্ডস এর ‘বিগ ম্যাক’ এর সঙ্গে নামেও কিছুটা মিল আছে এর। এর পর থেকেই আসলে আইনি লড়াইটা শুরু হয়। 
টিবিএস ডেস্ক
04 September, 2020, 02:50 pm
Last modified: 04 September, 2020, 02:58 pm
(বামে) ম্যাকডোনাল্ডস এর বিগ ম্যাক আর (ডানে) হাংরি জ্যাক এর মেগা ম্যাক

কাপড়ের নকশা, গয়নার নকশা এমনকি খাবারের রন্ধনপ্রণালি নকল করার কথা আগে শোনা গেলেও, বার্গারের পাউঁরুটি নকল করার বিষয়টি বোধহয় এই প্রথম শোনা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টফুড চেইন প্রতিষ্ঠান হাংরি জ্যাক এর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে দেশটির আরেক বহুজাতিক ফাস্টফুড চেইন প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস।

গত সোমবার এক ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে ম্যাকডনাল্ডস বলে, তাদের 'বিগ ম্যাক' বার্গারটি অবিকল নকল করেছে হাংরি জ্যাক। 'দুইটা বিফ প্যাটি, স্পেশাল সস বা চাটনি, লেটুস পাতা, আচার, চিজ, পেয়াজ এমনকি, তিল দেওয়া পাঁউরুটিটা পর্যন্ত', যা ১৯৭৪ সাল থেকে নিজেদের 'গ্রিসি ট্রিট' এর মার্কেটিং এ ব্যবহার করে আসছে ম্যাকডোনাল্ডস।

এদিকে অনলাইনে হাংরি জ্যাকের 'বিগ জ্যাক' বার্গারের বর্ণনায় লেখা- '১০০% অস্ট্রেলিয়ান বিফ প্যাটির উপরে থাকছে চিজ, স্পেশাল সস বা চাটনি, লেটুস পাতা, আচার, চিজ, পেয়াজ, তিল দেওয়া পাঁউরুটি'।

গত জুলাই মাসে 'মেগা ম্যাক' নামে এই বার্গার নিয়ে আসে হাংরি জ্যাক। অর্থাৎ ম্যাকডোনাল্ডস এর 'বিগ ম্যাক' এর সঙ্গে নামেও কিছুটা মিল আছে এর। এর পর থেকেই আসলে আইনি লড়াইটা শুরু হয়। 

আদালতে অভিযোগ আনার সময় ম্যাকডোনাল্ডস বলে, 'ওদের এই বার্গার খেতে গেলে ক্রেতারা মনে করবে এর সঙ্গে ম্যাকডোনাল্ড'স এর কোন সংযোগ আছে। কেননা দুইটি বার্গারের নাম একই রকম, এবং দেখতেও সদৃশ'।

আদালতের কাছে নিজেদের 'বিগ ম্যাক' বার্গারটির ট্রেডমার্ক এর পক্ষে ন্যায় এর পাশাপাশি হাংরি জ্যাক এর 'মেগা ম্যাক' এর নাম লেখা সমস্ত বিল্বোর্ড, লিফলেট, বিজ্ঞাপনী প্রচারণা নামিয়ে ফেলার ও ধ্বংস করার আবেদন করে ম্যাকডোনাল্ড'স। 

এই বিষয়ে হাংরি জ্যাকের এক মুখপাত্র বলেন, 'আদালতের কাছ থেকে আমাদের কাছে এখনও পর্যন্ত কোন আইনী দলিল পাঠানো হয়নি। তাই এব্যাপারে আমরা কিছু বলতে পারছি না'।

মার্কিন ফাস্টফুড প্রতিষ্ঠান বার্গার কিং এর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজির নাম 'হাংরি জ্যাক'। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার ৪ বছর আগে বাজারে 'বিগ ম্যাক' নিয়ে এসেছিল ম্যাকডোনাল্ড'স। বর্তমানে অস্ট্রেলিয়ায় এর ৪০০টি আউটলেট আছে, আর ম্যাকডোনাল্ডসের আছে ৯৭০টি!

সূত্র: দ্য গার্ডিয়ান  

Related Topics

টপ নিউজ

ম্যাকডনাল্ড'স / হাংরি জ্যাক / বার্গার কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ভারতে একীভূত হচ্ছে পিৎজা হাট ও কেএফসি, ৯৩৪ মিলিয়ন ডলারের চুক্তি
  • বিজ্ঞাপনের ছবির সঙ্গে কেন বাস্তবের বার্গারের মিল থাকে না? 
  • রাশিয়ার কেএফসি'র নাম হয়ে যাচ্ছে রসটিক
  • বাংলাদেশে কেন ম্যাকডোনাল্ডস নেই?
  • প্রিন্স হ্যারিকে ‘পার্ট-টাইম’ চাকরির প্রস্তাব দিল বার্গার কিং

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net