Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মোদির মহা সমাবেশ: মিঠুন চক্রবর্তী ও সৌরভ গাঙ্গুলিকে বিজেপির আমন্ত্রণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 March, 2021, 12:00 am
Last modified: 07 March, 2021, 12:05 am

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

মোদির মহা সমাবেশ: মিঠুন চক্রবর্তী ও সৌরভ গাঙ্গুলিকে বিজেপির আমন্ত্রণ

মিঠুন চক্রবর্তী এর আগে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্যসভা সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, এই দুই তারকা বিজেপি সমাবেশে উপস্থিত হয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে সত্যিটা কী, তা কেবল সমাবেশের দিন জানা যাবে।
টিবিএস ডেস্ক
07 March, 2021, 12:00 am
Last modified: 07 March, 2021, 12:05 am

ভারতের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের জোর প্রস্তুতি চলছে। ৭ মার্চ (রবিবার) অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছে পশ্চিমবঙ্গ বিজেপি। সম্প্রতি দলটির সমাবেশে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি যোগদান করবেন বলে শোনা যায়। তবে, বিজেপি এ প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাচ্ছে না। ফলে বাড়ছে জল্পনা।

বিগত কয়েক দিন ধরেই মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান সম্পর্কে নানা খবর চাউর হতে থাকে। মিঠুন চক্রবর্তী এর আগে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্যসভা সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, এই দুই তারকা বিজেপি সমাবেশে উপস্থিত হয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে সত্যিটা কী, তা কেবল সমাবেশের দিন জানা যাবে।

বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে বলেন, তিনি মিঠুনকে সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে তিনি প্রধানমন্ত্রী এবং উপস্থিত জনতাকেই সভার সবথেকে বড় সেলিব্রিটি বলে মন্তব্য করেন। বিজয়বর্গীয় বলেন, "আমরা মিঠুন চক্রবর্তীসহ সকলকেই সভায় আমন্ত্রণ জানাচ্ছি।"

পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং মিঠুন চক্রবর্তীর সম্পর্কে বলেন, "তিনি দলে যোগদান করলে দল এবং রাজ্য উভয়ের জন্যই ভালো। আর তিনি যদি প্রধানমন্ত্রী মোদির সাথে একই মঞ্চে উঠেন, তবে বাংলার মানুষ খুশি হবে।" দলীয়ভাবে এই বিষয়ে আলোচনার প্রসঙ্গ আসলে তিনি বলেন, "আমাকে এ বিষয়ে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।" 

সম্প্রতি মিঠুন চক্রবর্তী আরএসএস প্রধান মোহন ভাগতের সাথে মুম্বাইয়ের বাড়িতে দেখা করলে বিজেপিতে এই অভিনেতার যোগদান নিয়ে নানা জল্পনা শুরু হয়। মিঠুন জানান মোহন ভগতের সাথে তার 'আত্মিক সম্পর্ক' রয়েছে।

সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, "আমার সাথে উনার আত্মিক সম্পর্ক রয়েছে। সম্পর্কটি বেশ গভীর। উনি মুম্বাই আসলে আমার বাড়িতে উঠার কথা ছিল। আমি শুটিং থেকে মুম্বাই ফেরার পর তিনিও মুম্বাই আসেন। আর তাই আমরা 'মিলে গেলাম'।" 

অন্যদিকে, সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়েও বিভিন্ন খবর শোনা যাচ্ছিল। পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ জানান, এ সম্পর্কে তার কোনও ধারণা নেই। এমনকি কেন্দ্রীয় কমিটির সভাতেও এ ধরনের আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তবে কি সৌরভ গাঙ্গুলি মোদির সভায় উপস্থিত থাকছেন? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আমাদের সভায় সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত। সুস্থ থাকলে, তিনি চাইলে সভায় আসতে পারেন।

"আমরা জানি সৌরভ বাড়িতে বিশ্রামে আছেন। শরীর-স্বাস্থ্য, আবহাওয়া মেনে আসতে চাইলে উনি সু-স্বাগত। উনি উপস্থিত থাকলে, আমাদের ধারণা উনার ভালো লাগবে। মানুষও বিষয়টা পছন্দ করবে। তবে আমরা জানি না উনি কী করবেন। এটা উনার সিদ্ধান্ত," বলেন ভট্টাচার্য।

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

বিজেপি / নরেন্দ্র মোদি / সৌরভ গাঙ্গুলি / মিঠুন চক্রবর্তী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net