Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিতের ঘোষণা দিল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 February, 2021, 12:00 pm
Last modified: 09 February, 2021, 12:03 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিতের ঘোষণা দিল নিউজিল্যান্ড

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের নিউজিল্যান্ড সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিউজিল্যান্ড নিশ্চিত করবে, দেশটির সহায়তা কর্মসূচি বা অন্য কোনো প্রকল্পগুলো থেকে মিয়ানমারের সামরিক সরকার যেন কোনোরকম সুবিধা না পায়। 
টিবিএস ডেস্ক
09 February, 2021, 12:00 pm
Last modified: 09 February, 2021, 12:03 pm

গত সপ্তাহের সামরিক অভ্যুত্থানের জেরে মিয়ানমারের সঙ্গে শীর্ষ পর্যায়ের সব ধরনের সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের নিউজিল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

এই ঘোষণার পর নিউজিল্যান্ড নিশ্চিত করবে যে, দেশটির সহায়তা কর্মসূচি বা অন্য কোনো প্রকল্পগুলো থেকে মিয়ানমারের সামরিক সরকার যেন কোনোরকম সুবিধা না পায়। 

"আমরা তাদের এই কঠোর বার্তা দিতে চাই যে নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করব। আমরা উচ্চ পর্যায়ের সব ধরনের আলোচনা স্থগিত করছি। মিয়ানমারের সামরিক সরকারকে সুবিধা দেবে, এমন কোন সহযোগিতা বা সাহায্য আমাদের পক্ষ থেকে থাকছে না সেটিও নিশ্চিত করা হবে," বলেন প্রধানমন্ত্রী। 

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে ৪ কোটি ২০ লাখ নিউজিল্যান্ড ডলার সহায়তা দিয়েছে দেশটি। 

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা এক বিবৃতিতে বলেন, নিউজিল্যান্ড মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের কোনরূপ বৈধতা স্বীকার করে না এবং তারা সেনাবাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানায়। 

মাহুতা আরও জানান যে, তার সরকার মিয়ানমারের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তিনি দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহবান জানান। 

মিয়ানমারের সামরিক নেতা যদিও নতুন করে নির্বাচন আয়োজনের এবং সে নির্বাচনে বিজয়ীর হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।  

মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সু চি'র মুক্তির দাবিতে প্রতিদিনই আন্দোলনে রাজপথে নেমে আসছেন হাজারও জনতা।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক যুগেরও বেশি সময় পর মিয়ানমারে এতো বিশাল আকারে প্রতিবাদ হচ্ছে ।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / নিউজিল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net