Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
মিথেন নির্গমন কমাতে অঙ্গীকারবদ্ধ ৯০ দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 November, 2021, 12:05 am
Last modified: 03 November, 2021, 11:35 am

Related News

  • ভারতের জ্বালানি শিল্পে গোবর যেভাবে মূল ভূমিকায়
  • বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড: যুগ যুগ ধরে স্বচ্ছ পানির ওপর জ্বলছে যে আগুন
  • গরুর মিথেন গ্যাস যতই দুর্গন্ধময় হোক জলবায়ু-পরিবর্তন রোধে এর বিরুদ্ধে লড়াই দরকারি
  • গ্যাসের চুলা হতে পারে বাড়ির সবার ক্ষতির কারণ
  • প্রাকৃতিক গ্যাস হাইড্রেট কোথা থেকে আসে এবং কেন এটি পরিবেশ ও জ্বালানির জন্য জরুরী?

মিথেন নির্গমন কমাতে অঙ্গীকারবদ্ধ ৯০ দেশ

নতুনভাবে অঙ্গীকারনামা স্বাক্ষরকারীদের মধ্যে মিথেন নির্গমনের শীর্ষ পাঁচে থাকা ব্রাজিলও রয়েছে।
টিবিএস ডেস্ক
03 November, 2021, 12:05 am
Last modified: 03 November, 2021, 11:35 am
তেল ও গ্যাসের অবকাঠামো, পুরাতন কয়লা খনি, কৃষি ও ভাগাড় মিথেন গ্যাস নির্গমনের বড় উৎস। ছবি: অফশোর ইঞ্জিনিয়ার ম্যাগাজিন

২০২০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস মিথেন নির্গমন ৩০ শতাংশ কমিয়ে আনতে একজোট হয়েছে ৯০টি দেশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন এ জোটের অঙ্গীকারনামা সইয়ের কথা জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা।

মঙ্গলবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হবে।

কার্বন ডাই-অক্সাইডের পরেই অন্যতম প্রধান গ্রিনহাউজ গ্যাস হলো মিথেন। কার্বন ডাই-অক্সাইডের চেয়ে এর ধরে রাখার ক্ষমতাও বেশি, তবে বায়ুমণ্ডলে মিথেন কণা দ্রুত ভেঙে যায়। অর্থাৎ, মিথেন নির্গমন কমিয়ে আনতে পারলে বৈশ্বিক উষ্ণতা রোধে দ্রুত ফল পাওয়া যাবে।

এ বছরের সেপ্টেম্বরে ঘোষিত গ্লোবাল মিথেন প্লেজে এ নিয়ে মিথেন নির্গমনকারী শীর্ষ ৩০টি দেশের অর্ধেক দেশ যুক্ত হলো।

নতুনভাবে অঙ্গীকারনামা স্বাক্ষরকারীদের মধ্যে মিথেন নির্গমনের শীর্ষ পাঁচে থাকা ব্রাজিলও রয়েছে।

তবে, মিথেন নির্গমনের শীর্ষ পাঁচে থাকা চীন, রাশিয়া ও ভারত এখনো সই করেনি।

গত সেপ্টেম্বরে  ঘোষণার পর অল্প কিছু স্বাক্ষরকারী দেশ থাকায়, বিশ্বের সবচেয়ে বেশি মিথেন নির্গমনকারী দেশগুলোগুলো একত্র করতে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

কপ-২৬ সম্মেলনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে সর্বশেষ কূটনৈতিক চাপের পর গত সপ্তাহ পর্যন্ত স্বাক্ষর করেছিল ৬০টি দেশ।

মিথেন নির্গমন কমিয়ে আনার এ উদ্যোগ জাতিসংঘের আনুষ্ঠানিক আলোচনার অংশ না হলেও, কপ-২৬ সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হতে পারে এটি।

গত মে মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এ দশকে মিথেন নির্গমন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারলে ২০৪০ এর দশকে বৈশ্বিক উষ্ণতা প্রায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা সম্ভব। তবে, মিথেন নির্গমন কমিয়ে আনতে ব্যর্থ হলে প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রাও ব্যর্থ হবে।

স্বাক্ষরকারী ৯০টি দেশ একসঙ্গে ৩০ শতাংশ মিথেন গ্যাস নির্গমন কমিয়ে আনবে। তেল ও গ্যাসের অবকাঠামো, পুরাতন কয়লা খনি, কৃষি ও ভাগাড় মিথেন গ্যাস নির্গমনের বড় উৎস।

এ উদ্যোগ সফল হলে, জ্বালানি খাতে সবচেয়ে বড় প্রভাব ফেলতে যাচ্ছে এই অঙ্গীকারনামা। বিশ্বের সবচেয়ে বড় তেল-গ্যাস উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / মিথেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ভারতের জ্বালানি শিল্পে গোবর যেভাবে মূল ভূমিকায়
  • বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড: যুগ যুগ ধরে স্বচ্ছ পানির ওপর জ্বলছে যে আগুন
  • গরুর মিথেন গ্যাস যতই দুর্গন্ধময় হোক জলবায়ু-পরিবর্তন রোধে এর বিরুদ্ধে লড়াই দরকারি
  • গ্যাসের চুলা হতে পারে বাড়ির সবার ক্ষতির কারণ
  • প্রাকৃতিক গ্যাস হাইড্রেট কোথা থেকে আসে এবং কেন এটি পরিবেশ ও জ্বালানির জন্য জরুরী?

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net