Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মা-বাবার সঙ্গে অ্যারিজোনায় নিরাপদে সেই আফগান শিশু 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 October, 2021, 01:35 pm
Last modified: 03 October, 2021, 01:49 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

মা-বাবার সঙ্গে অ্যারিজোনায় নিরাপদে সেই আফগান শিশু 

এক আমেরিকান 'মেরিন'-এর হাত ধরে প্রাণ বেঁচেছিল মেয়ের। আট সপ্তাহ বয়সী কন্যার মাঝের নামটি তাই 'মেরিন' রেখেছেন তিনি। 
টিবিএস ডেস্ক
03 October, 2021, 01:35 pm
Last modified: 03 October, 2021, 01:49 pm
ছবি-ডেইলি মেইল

কাবুল বিমানবন্দরে কাঁটাতারের উপর দিয়ে এক আফগান শিশুকে মার্কিন সেনাদের হাতে তুলে দেওয়ার একটি ছবি এ বছরের আগস্টে ইন্টারনেটে বেশ সাড়া জাগায়। শিশুটিকে সেসময়ই তার বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়।

আমেরিকান সেনার সহায়তায় সেদিন আফগানিস্তান ছেড়ে পালাতে পেরেছিল শিশুটির পরিবার। বর্তমানে তারা রয়েছে আমেরিকার অ্যারিজোনায়।

শিশুটির বাবা হামিদ পেশায় একজন দোভাষী। আমেরিকান সেনাবাহিনীর হয়ে দোভাষীর কাজ করতেন তিনি। তালেবান আফগানিস্তান দখলের পর আফগান এবং মার্কিন নাগরিকদের উদ্ধারকাজে আমেরিকাকে সাহায্য করছিলেন হামিদ।

উদ্ধারকাজ চলাকালীন সময়ে এক কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী। মেয়ে হওয়ার সময়েও স্ত্রীর পাশে থাকতে পারেননি হামিদ। 

এদিকে, কাজ করতে থাকা অবস্থায়ই হামিদ জানতে পারেন, আমেরিকাকে সাহায্যকারী ব্যক্তিদেরকে একে একে হত্যা করছে তালেবান। বিপদ টের পেয়ে সদ্যজাত কন্যাকে নিয়ে তার স্ত্রীকে বিমানবন্দরে চলে আসতে বলেন হামিদ। কিন্তু বিমানবন্দরে হাজারো মানুষের ভিড় থাকায় সেখানে ঢোকার উপায় ছিল না।


আরও পড়ুন- কাঁটাতার পেরিয়ে মার্কিন বাহিনীর হাতে দেওয়া আফগান শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে: পেন্টাগন

নিজের সন্তানকে বাঁচাতে আমেরিকান সেনাবাহিনীর কাছে সাহায্য চান হামিদ। এক সেনা বলেন, শিশুটিকে যদি একটু উপরের দিকে তুলে ধরা হয়, তিনি পাঁচিলের অপর পাশ থেকে তিনি তাকে টেনে নেবেন। কিন্তু তাতে কাঁটাতারে জখম হওয়ার আশঙ্কা ছিল প্রবল। হামিদ বলেন, "নিশ্চিত মৃত্যুর কাছে জখম হওয়া আর কী!" পরে ওই উপায়েই উদ্ধার হয় শিশুটি। মানবাধিকার কর্মী ওমর হায়দারির করা এই ভিডিওতে, কান্নারত শিশুটিকে একটি কাঁটাতারের প্রাচীরের উপর দিয়ে একজন মার্কিন মেরিনের কাছে তুলে দিতে দেখা যায়।   

গত পাঁচ বছর ধরে ইউএস মেরিন-এর সঙ্গে কাজ করছিলেন হামিদ। একটি আমেরিকান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "গোয়েন্দা মারফত খবর পাচ্ছিলাম, এক-এক করে আফগানদেরকে ধরে মারছে তালেবান। যেহেতু আমেরিকান সেনার সঙ্গে আমি কাজ করছি, আমি জানতাম, এরপর আমার পরিবার ওদের নিশানায় আসবে। শুধু প্রশ্ন ছিল, 'কবে আসবে ওরা'-ওরা আসার আগেই কিছু করতে হবে আমায়।"

এক আমেরিকান 'মেরিন'-এর হাত ধরে প্রাণ বেঁচেছিল হামিদের মেয়ের। আট সপ্তাহ বয়সী কন্যার মাঝের নামটি তাই 'মেরিন' রেখেছেন তিনি। 

  • সূত্র-আনন্দবাজার

 
 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / আফগানিস্তান সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net