Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 February, 2020, 03:50 pm
Last modified: 29 February, 2020, 04:54 pm

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন

মাহাথির মোহাম্মদ যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন তার মাঝেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা। শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।  
টিবিএস ডেস্ক
29 February, 2020, 03:50 pm
Last modified: 29 February, 2020, 04:54 pm

আধুনিক মালয়েশিয়ার স্থপতিখ্যাত আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে জীবন্ত কিংবদন্তী মাহাথির মোহাম্মদ। কিন্তু জোট রাজনীতির জটিল সমীকরণে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।  

এরপর মাহাথির যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তার মাঝেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা। 

আজ শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মালয়েশিয়ার রাজা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াসিনকে মনোনীত করেন। খবর স্ট্রেইটস টাইমসের। 

বৈঠকের পরেই রাজার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ রাজকীয় ব্যবস্থাপক আহমেদ ফাদিল শামসুদ্দিন। 

তিনি বলেন, মহামান্য রাজা সকল দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র এমপি'দের সঙ্গে আলোচনার পর পাগোহ দলের সাংসদ তান শ্রী মুহিউদ্দিন বিন মোহাম্মদ ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন। অধিকাংশ এমপি এই মনোনয়ন সমর্থন করবেন, এটাই তার প্রত্যাশা। 

রাজকীয় মনোনয়ন পাওয়ার পর আগামী রোববার সকাল সাড়ে দশটায় মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হবেন মুহিউদ্দিন ইয়াসিন। 

'সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা অবসান করতে দেশে একজন যোগ্য প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন। এমন নেতৃত্বের শক্তিতে জনগণ এবং আমাদের প্রিয় দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে। এই প্রত্যাশা থেকেই মহামান্য রাজা এটি দেশের জন্য  কল্যাণকর হবে বলে প্রত্যাশা করছেন', বলেছেন শীর্ষ রাজ ব্যবস্থাপক। 

এদিকে মাহাথিরের ভক্ত এবং সমর্থকদের রাজ ঘোষণা চরম ক্ষুদ্ধ ও বিস্মিত করেছে। অপ্রত্যাশিত এই ঘোষণা এমন সময় দেওয়া হলো, যখন মাহাথির নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ জন সাংসদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন। 

এর চেয়েও বড় আঘাত হলো মুহিউদ্দিনের নিয়োগ। মুহিউদ্দিন দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারেও ছিলেন। অবশ্য ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিলের কেলেঙ্কারির পরেই তিনি নাজিবের সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।

নাজিব রাজাক

রাজ ঘোষণার পরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নাজিবের দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) এবং পার্টি ইসলাম সে-মালয়েশিয়া'র (পাস)সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন মুহিউদ্দিন। 

উমনোর সঙ্গে এমন জোট গঠনের তীব্র নিন্দা জানিয়েছেন ড. মাহাথির। 

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / মাহাথির / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net