Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
মহামারীতে কাজ করার জন্য ওয়েটারকে হাজার ডলার বকশিশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 July, 2020, 10:20 pm
Last modified: 11 July, 2020, 11:25 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ৩২ ডলার বিলের সঙ্গে ১০ হাজার ডলার বকশিশ পেলেন ওয়েট্রেস; তারপরেই হারালেন চাকরি!
  • রেস্তোরাঁয় খেয়ে ১৬ হাজার ডলার বকশিশ! 
  • একটি বিয়ারের জন্য ৩ হাজার ডলার বকশিশ!

মহামারীতে কাজ করার জন্য ওয়েটারকে হাজার ডলার বকশিশ

‘পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আগের বছরগুলোতে গ্রীষ্মে আমরা যে পরিমাণ ব্যবসা করেছিলাম, এবছর তার অর্ধেকও হয়নি। কিন্তু মানবতা আর ভালোবাসার এমন ঘটনাগুলো আমাদের ভরসা দেয়।’
টিবিএস ডেস্ক
11 July, 2020, 10:20 pm
Last modified: 11 July, 2020, 11:25 pm
ছবি: সিএনএন

'মহামারীর এই কঠিন সময়েও কাজ করছেন, আপনাদের ধন্যবাদ', চিরকুটটাতে লেখা ছিল। 

'আপনাদের খাবার, উষ্ণ আপ্যায়ন আর হাসির জন্যও ধন্যবাদ। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ', রেস্টুরেন্টের বিলের উল্টোপাশে এমন কৃতজ্ঞতার বাণী লিখে রেখে গেছেন এক অতিথি দম্পতি। তবে শুধু কৃতজ্ঞতার বাণীই নয়, সঙ্গে বকশিশ হিসেবে আছে ১ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকারও বেশি!

বকশিশের টাকাটা সমস্ত কর্মীদের মধ্যে ভাগ করে নিতে লিখেছেন সেই অতিথি। এবং রেস্টুরেন্টের মালিক আর্নল্ড টেইক্সিরা ঠিক তাই করেছেন। ওয়েটারসহ সাতজন কর্মীর মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছেন টাকাটা, নিজে নেননি একটুও। অতিথিটি নিজের নাম প্রকাশ করতে চাননি।   

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত রেস্টুরেন্টটির নাম স্টার্ভিং আর্টিস্ট। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্নল্ড জানান, '২১ বছর ধরে এই ওশেন গ্রোভ এলাকায় আপ্যায়ন করছি আমরা। কিন্তু মার্চে যখন মহামারী ছড়িয়ে পড়ে সবদিকে, রেস্টুরেন্টটা খোলা রাখতে পারব না ভেবেছিলাম। এই সময় ভালোবাসার এমন বহিঃপ্রকাশ আমাদের অনুপ্রাণিত করে।'

ছবি: সিএনএন

'এই অতিথিটি ২০০১ সাল থেকে নিয়মিত খেতে আসেন আমাদের রেস্টুরেন্টে। গত সপ্তাহেও এক সকালে পরিবারসহ এসে সকালের নাস্তা সারেন তিনি। তারপর নিঃশব্দে চলে যান তারা। তাদের টেবিল থেকে বিল সংগ্রহ করতে যায় আমাদের একজন ওয়েটার। আমি দেখলাম টেবিলের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলল সে। কাছে গিয়ে দেখি ১ হাজার ডলার বকশিশ দিয়ে গেছেন অতিথিটি'।

আর্নল্ড বলেন, 'পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আগের বছরগুলোতে গ্রীষ্মে আমরা যে পরিমাণ ব্যবসা করেছিলাম, এবছর তার অর্ধেকও হয়নি। কিন্তু মানবতা আর ভালোবাসার এমন ঘটনাগুলো আমাদের ভরসা দেয়।'

মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমনের হার বেড়েই চলেছে। কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে আছে দেশটি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী,  এ পর্যন্ত ৩২ লাখ ৯১ হাজার ৭৮৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৪ কোটি ১০ লাখ ১০ হাজার টেস্ট করে।

Related Topics

টপ নিউজ

বকশিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ৩২ ডলার বিলের সঙ্গে ১০ হাজার ডলার বকশিশ পেলেন ওয়েট্রেস; তারপরেই হারালেন চাকরি!
  • রেস্তোরাঁয় খেয়ে ১৬ হাজার ডলার বকশিশ! 
  • একটি বিয়ারের জন্য ৩ হাজার ডলার বকশিশ!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net