Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মহামারি সত্ত্বেও মোদির বিরুদ্ধে কৃষক আন্দোলনের ঝুঁকি কমেনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 September, 2021, 08:50 pm
Last modified: 07 September, 2021, 01:01 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • ৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, ভারতে শেষ দফার ভোট চলছে
  • ভারতে চলছে দ্বিতীয় দফায় ভোট; মোদির মুসলিমবিদ্বেষী বক্তব্যের পর উত্তপ্ত ভোটের মাঠ
  • ভারতের কৃষকদের দিল্লি অভিমুখে যাত্রা: তাদের দাবি কী? সরকার কেন রাস্তা বন্ধ করে রেখেছে?

মহামারি সত্ত্বেও মোদির বিরুদ্ধে কৃষক আন্দোলনের ঝুঁকি কমেনি

ভারতের ১৩০ কোটি জনগণের ৫৮ শতাংশই কৃষিখাতের ওপর নির্ভরশীল। কৃষকরা ক্ষুদ্ধ হলে.২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট হারাবেন নরেন্দ্র মোদি।
টিবিএস ডেস্ক
06 September, 2021, 08:50 pm
Last modified: 07 September, 2021, 01:01 pm
ছবি: সিএনএন

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে রোববার ভারতের অন্যতম কৃষিপ্রধান রাজ্য উত্তর প্রদেশে জড়ো হন কৃষকরা। মাসখানেক বাদে আন্দোলনে ফের নতুন মাত্রা যুক্ত হওয়ায় সংকটে নরেন্দ্র মোদির সরকার।

জেলা কর্মকর্তা অমিত সিং সিএনএনকে জানান, উত্তর প্রদেশের মুজাফফরনগরে আন্দোলনে প্রায় দেড় লাখ মানুষ যোগ দেন। তবে, কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার (এসকেএম) তথ্য অনুসারে বিক্ষোভে প্রায় ১০ লাখ আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে রাজধানী নয়া দিল্লির বাইরে প্রধান সড়কগুলো দখল করে রাস্তায় অচলাবস্থার সৃষ্টি করেন লাখো বিক্ষোভকারী। তবে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে স্তিমিত হয়ে পড়ে আন্দোলন। রোববারের সমাবেশের মধ্য দিয়ে কৃষক আন্দোলন নতুন করে জ্বলে উঠবে বলে মন্তব্য করেন প্রভাবশালী কৃষক নেতা রাকেশ টিকাইত।

আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "যখন এই আন্দোলন সফল হবে; যখন দেশের কৃষক আর তরুণদের জয় হবে, কেবল তখন-ই আমরা মাঠ ছাড়ব।"

এর আগের অবরোধগুলো তেমন কোনো ফলাফল দেখাতে না পারলেও ২৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছেন কৃষক নেতারা।

চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

কৃষিখাত ভারতের কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ একটি ইস্যু। মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জন্য (বিজেপি) প্রচ্ছন্ন হুমকির সৃষ্টি করেছে এই আন্দোলন।

ভারতীয় ভোটারদের সবচেয়ে বড় অংশই কৃষক। ভারতের ১৩০ কোটি জনগণের ৫৮ শতাংশই কৃষিখাতের ওপর নির্ভরশীল। কৃষকরা ক্ষুদ্ধ হলে ২০২৪ সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মোদি বিপুল সংখ্যক ভোট হারাতে পারেন।

গত নয় মাস ধরে নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কৃষকরা। নতুন এই আইনগুলোর কারণে কৃষভিত্তিক জীবিকা ধ্বংসের পাশাপাশি বড় করপোরেশনগুলোর শোষণের শিকার হওয়ার আশঙ্কা করছেন তারা।

গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া আইনগুলোর মাধ্যমে কৃষি পণ্য উৎপাদন, বিপণন ও মূল্য নির্ধারণে সংশোধন আনা হয়। ফলে, কয়েক দশক ধরে অনিয়ন্ত্রিত মুক্তবাজার থেকে কৃষকরা রক্ষা পেলেও এখন আর সেই নিশ্চয়তা থাকছে না।

পুরোনো আইন অনুসারে, কৃষকরা রাজ্যের কৃষি উৎপাদন বাজার কমিটির নিলামে তাদের পণ্য বিক্রি করতেন। এখানে, সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যের নিশ্চয়তা ছিল। নির্ধারিত ক্রেতারাই কৃষিপণ্য কিনতে পারতেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও সীমিত রাখা হতো।

নতুন আইনে পুরোনো নিয়ম বাতিল করা হয়। কৃষকরা এখন যে কারও কাছে যেকোনো মূল্যে কৃষি পণ্য বিক্রি করতে পারবেন। মুক্তবাজারে কৃষিপণ্যের দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় করপোরেট প্রতিষ্ঠানগুলো এর সুযোগ নিয়ে কৃষকদের ঠকিয়ে প্রকৃত লাভ করবে বলেই কৃষকদের আশঙ্কা।

সরকারের বক্তব্য অনুসারে, দেশের কৃষিশিল্পকে উন্নত করতে এই সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু বহু কৃষকদের দাবি, আইনের সুযোগ নিয়ে বৃহদাকার করপোরেশনগুলো দাম নামিয়ে আনবে।

বিক্ষোভ দমনে ব্যর্থ হয়েছেন মোদি। কৃষকদের ইউনিয়নের সঙ্গে আলোচনার পরেও সমঝোতায় আসতে ব্যর্থ তার সরকার।

কৃষকরা ভরসা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে আলোচনায় আসতে আগ্রহ হবে ভেবে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারতের সুপ্রিম কোর্ট সাময়িকভাবে আইনগুলোর স্থগিতাদেশ ঘোষণা করে।

কিন্তু, আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত কৃষকদের একাংশের অনড় অবস্থানে আন্দোলন অব্যাহত থাকে।

সরকারের সমালোচনা

মুজাফফনগরের রোববারের আন্দোলন এখন বিশেষ গুরুত্ব রাখছে। ভারতের অন্যতম জনবহুল রাজ্য হলো উত্তর প্রদেশ। আগামী বছর উত্তর প্রদেশে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে এই র‍্যালি এক 'হুঁশিয়ারি' ছিল বলে জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, "সরকার যদি তিনটি কৃষি আইনই বাতিল না করে এবং কৃষি পণ্য ক্রয়ের আইনি নিশ্চয়তা না দেয়, তাহলে আন্দোলন আরও শক্তিশালী হবে।"

ফেব্রুয়ারিতে বিক্ষোভের সময় পুলিশ এবং কৃষকদের মধ্যে সহিংস সংঘর্ষের পর সরকার নয়া দিল্লির সীমান্তবর্তী কয়েকটি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় "জনসুরক্ষা বজায় রাখতে এবং জরুরি অবস্থা এড়ানোর স্বার্থে" এই উদ্যোগ গৃহীত হয়। তবে, আন্দোলনকারীরা ইন্টারনেট বন্ধের তীব্র নিন্দা জানান। কৃষক ইউনিয়ন নেতা দর্শন পাল এই সরকারের এই পদক্ষেপকে 'অগণতান্ত্রিক' আখ্যায়িত করেন।

মোদি এবং বিজেপির বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে ১৬টি বিরোধী দল এক যৌথ বিবৃতিতে "উদ্ধত, একরোখা ও অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে" মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ আনে।

এরপর পপস্টার রিয়ানা, সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ এবং লেখিকা মিনা হ্যারিসের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা আন্দোলনের সঙ্গে সংহতি জানান।

রোববার বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন, মোদির সরকার কৃষক দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্যও সরকার কাজ করছে বলে জানান তিনি।

ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ঝুঁকির মুখেই রোববার আন্দোলনে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।

কৃষক দলের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আশুতোষ মিশ্র সিএনএনকে বলেন, "কৃষক এবং আন্দোলনের অন্যান্য সমর্থকদের কাছে গিয়ে গিয়ে আমার মাস্ক পরার অনুরোধ জানাচ্ছি।"

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

কৃষক আন্দোলন / ভারতের কৃষক আন্দোলন / মোদি সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • ৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, ভারতে শেষ দফার ভোট চলছে
  • ভারতে চলছে দ্বিতীয় দফায় ভোট; মোদির মুসলিমবিদ্বেষী বক্তব্যের পর উত্তপ্ত ভোটের মাঠ
  • ভারতের কৃষকদের দিল্লি অভিমুখে যাত্রা: তাদের দাবি কী? সরকার কেন রাস্তা বন্ধ করে রেখেছে?

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net