Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
মহামারি সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য মোদির কাছে ভারতীয় বিজ্ঞানীদের আবেদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 April, 2021, 03:05 pm
Last modified: 30 April, 2021, 03:12 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

মহামারি সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য মোদির কাছে ভারতীয় বিজ্ঞানীদের আবেদন

“পদ্ধতিগতভাবে মহামারি সংক্রান্ত তথ্য সংগ্রহ না করায় এবং নিয়মিতভাবে বিশ্বের বিজ্ঞানী মহলে এসব তথ্য প্রদান না করার কারণেও আমরা মহামারির সংক্রমণ রোধে ব্যর্থ হয়েছি।” 
টিবিএস ডেস্ক
30 April, 2021, 03:05 pm
Last modified: 30 April, 2021, 03:12 pm

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গবেষণা, পূর্বাভাস ও সংক্রমণ কমাতে মহামারি সংক্রান্ত তথ্য উন্মুক্ত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন দেশটির বিজ্ঞানী ও গবেষকরা।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআই) কাছে এপর্যন্ত আক্রান্তদের তথ্য থাকলেও, প্রতিষ্ঠানটির বাইরের গবেষকদের জন্য এসব তথ্য উন্মুক্ত করা হয়নি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন বিজ্ঞানী এসব তথ্য উন্মুক্ত করার জন্য অনলাইনে আবেদন করেছেন। 

"আইসিএমআইয়ের ডেটাবেজে সরকারি কর্মকর্তা ছাড়া সকলের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত," লিখেন তারা।

তারা আরও বলেন, "নতুন মহামারির বৈশিষ্ট্য অনিশ্চিত, পদ্ধতিগতভাবে মহামারি সংক্রান্ত তথ্য সংগ্রহ না করায় এবং নিয়মিতভাবে বিশ্বের বিজ্ঞানী মহলে এসব তথ্য প্রদান না করার ফলেও আমরা মহামারির সংক্রমণ রোধে ব্যর্থ হয়েছি।" 

বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মধ্যে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক গগণদ্বীপ কাং, আশোকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক গৌতম মেনন উক্ত আবেদনে স্বাক্ষর করেন। 

অস্বচ্ছ এবং দেরিতে তথ্য প্রকাশের জন্য প্রায়ই অর্থনীতিবিদ, বিজ্ঞানী ও অন্যান্য গবেষকদের সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। এর আগে ২০১৭ সালে অপরাধ সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশিত হয় ২০১৯ সালে। ২০১৯ সালের নির্বাচনের আগে বেকারত্ব বৃদ্ধি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হলে মোদি প্রশাসন তা নাকচ করে দিলেও, নির্বাচনের পর তা স্বীকার করে। এছাড়া, গত বছর হঠাৎ করে লকডাউন জারি করার পর কতো সংখ্যক অভিবাসী ঘরে ফিরতে গিয়ে মারা যান তার কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির নীতিনির্ধারকরা। 

করোনাভাইরাস সম্পর্কিত তথ্য উন্মুক্ত করা বর্তমান সময়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেশটিতে মহামারির সেকেন্ড ওয়েভে নতুন আরও অভিযোজিত স্ট্রেইনের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বড় পরিসরে তথ্য সংগ্রহের জন্য অর্থায়ন ও সংগঠনের নেটওয়ার্ক বৃদ্ধির আবেদনও করেন বিজ্ঞানীরা।

"এধরনের তথ্য সংগ্রহ ও নিয়মিত এসব তথ্য প্রকাশ ছাড়া আমরা কার্যকরভাবে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করতে পারবো না," বলেন তারা। 

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / মহামারি / ভারত / নরেন্দ্র মোদি / মহামারি নিয়ন্ত্রণ / মহামারি সংক্রান্ত তথ্য / বিজ্ঞানী / গবেষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net