Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ভ্যাকসিন সরবরাহে দেরি নিয়ে সেরামকে আইনি নোটিশ দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
07 April, 2021, 07:30 pm
Last modified: 07 April, 2021, 07:38 pm

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
  • শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • নাট্যকার সেলিম আল দীনের পদক, পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দিন ইউসুফসহ ৪ জনকে আইনি নোটিশ

ভ্যাকসিন সরবরাহে দেরি নিয়ে সেরামকে আইনি নোটিশ দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা

সেরাম কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ ভারত সরকারকে মাত্র ১৫০ রুপি মূল্যে বিক্রি করছে, সেই তুলনায় রপ্তানি করছে উল্লেখযোগ্য পরিমাণ বেশি মূল্যে
টিবিএস রিপোর্ট
07 April, 2021, 07:30 pm
Last modified: 07 April, 2021, 07:38 pm
ভারতের পুনে শহরে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইনবোর্ডের সামনে দিয়ে যাচ্ছেন একজন পথচারী। ছবি: ইউয়ান রোচা/ রয়টার্স ফাইল ছবি

ব্রিটিশ-সুইস ওষুধ প্রস্তুতকারক- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহে দেরি হওয়ায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছে বলে কিছু গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে। 

অ্যাস্ট্রাজেনেকা থেকে লাইসেন্স নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন- কোভিশিল্ড নামে উৎপাদন ও বাজারজাত করছে সেরাম। গতকাল মঙ্গলবার সেরামের মুখ্য নির্বাহী আদর পুনেওয়াল্লা স্বীকার করেন যে, তার সংস্থার বিদ্যমান উৎপাদন সক্ষমতা 'প্রচণ্ড চাপে'র মধ্যে আছে। এর একদিন পরই আজ বুধবার আইনি নোটিশের সংবাদ প্রকাশ করে প্রথমসারির ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।    

সাক্ষাৎকারে পুনেওয়াল্লা জানান, ভারত সরকার দেশের বাইরে কোভিশিল্ডের বড় চালান রপ্তানি স্থগিত করেছে, তার পাশাপাশি স্থানীয় কোম্পানি হিসেবে সেরামের সঙ্গে 'প্রথম অধিকারের' ভিত্তিতে যে চুক্তি তারা করেছে- সেটি বিদেশী পক্ষগুলো বুঝতে চাইছে না। 

তিনি বলেন, "বিশ্ব এই ভ্যাকসিন চায়, তবে সরবরাহের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ভারতের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। টিকা পাওয়ার উপযুক্ত সকল ভারতীয় নাগরিকের চাহিদা পূরণে এই মুহূর্তে আমাদের ঘাটতির মুখেও পড়তে হচ্ছে।"

গেল সপ্তাহে সেরাম নির্বাহী বলেছিলেন, তাদের ভ্যাকসিন রপ্তানির উপর সরকার সম্পূর্ণ আকারে নিষেধাজ্ঞা দেয়নি। সেময় তিনি আরও জানান, সেরাম বর্তমানে মাসিক ৬ থেকে সাড়ে ৬ কোটি ডোজ উৎপাদন করছে, এবং ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারকে ১০ কোটি ডোজ সরবরাহ করেছে। আর রপ্তানি করে ৬ কোটি ডোজ।

ভারত সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় বিশাল মূল্যছাড়ে প্রতিটি ডোজ বিক্রি করছে সেরাম। একারণে, জুন নাগাদ উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি রুপির তহবিল সঙ্কট দেখা দিয়েছে বলেও জানান তিনি।

সেরাম কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ ভারত সরকারকে মাত্র ১৫০ রুপি মূল্যে বিক্রি করছে, সেই তুলনায় রপ্তানি করছে উল্লেখযোগ্য পরিমাণ বেশি মূল্যে। 

পুনেওয়ালা বলেন, "গড় মূল্য ২০ মার্কিন ডলার (১৫০০ রুপি) হলেও আমরা ভারত সরকারকে প্রতি ডোজ ১৫০-১৬০ রুপিতে দিচ্ছি। মোদির অনুরোধেই আমরা এই বিশেষ ছাড়কৃত মূল্যে সরবরাহ করছি, তাতে লাভের পরিমাণ অনেক কমেছে, আর এতো অল্প লাভ দিয়ে পুনরায় বিনিয়োগ করাও অসম্ভব।" 
 
Related Topics

টপ নিউজ

কোভিশিল্ড / সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / অ্যাস্ট্রাজেনেকা পিএলসি / আইনি নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
  • শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • নাট্যকার সেলিম আল দীনের পদক, পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দিন ইউসুফসহ ৪ জনকে আইনি নোটিশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net