Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2021, 01:10 pm
Last modified: 17 June, 2021, 03:02 pm

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে ধরা পড়েছে গ্রিন ফাঙ্গাস, সতর্ক থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ   

ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে করোনা থেকে সদ্য সেরে ওঠা এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবকের ফুসফুস, সাইনাস এবং রক্তে ছড়িয়ে গিয়েছে সংক্রমণ।
টিবিএস ডেস্ক
17 June, 2021, 01:10 pm
Last modified: 17 June, 2021, 03:02 pm

করোনাভাইরাস, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস নিয়ে উদ্বেগের মধ্যে এ বার ভারতে আতঙ্ক দানা বাঁধছে 'গ্রিন ফাঙ্গাস' ঘিরে। দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে করোনা থেকে সেরে ওঠা এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাস-এ আক্রান্ত হয়েছেন।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগ 'অ্যাস্পারগিলোসিস সংক্রমণ' নামে পরিচিত। মূলত ফুসফুসে দানা বাঁধে এই সংক্রমণ। ভারতে এই প্রথম গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত রোগীর হদিশ মিলল।

Possibly the first patient detected with Green fungus, in Indore and shifted to Mumbai by air ambulance for treatment. He recovered from COVID-19 recently but underwent a test on suspicion that he had contracted black fungus! pic.twitter.com/Anys2ciXab— Anurag Dwary (@Anurag_Dwary) June 15, 2021

৩৪ বছরের যে যুবকের শরীরে গ্রিন ফাঙ্গাস বাসা বেঁধেছে, সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন তিনি। প্রায় ২ মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তার ১০-১৫ দিনের মধ্যে ফের জ্বর আসে তার। সেই সঙ্গে নাক দিয়ে রক্তপাত হতে থাকে। প্রথমে তার অবস্থা দেখে ব্ল্যাক ফাঙ্গাস বলে সন্দেহ করে বসেন চিকিৎসকেরা। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, তিনি আসলে গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।  

গুরুতরভাবে ওই যুবকের শরীরে গ্রিন ফাঙ্গাস বাসা বেঁধেছে বলে জানিয়েছেন ইন্দোরের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (সেইমস) এর ফুসফুস সংক্রমণ বিভাগের প্রধান রবি দোসি। তিনি জানিয়েছেন, আক্রান্ত যুবকের ফুসফুস, সাইনাস এবং রক্তে ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। তবে এই সংক্রমণ এত দিন বিরল ছিল। তাই এ নিয়ে অনেক গবেষণা প্রয়োজন। করোনা থেকে সেরে ওঠা এবং সাধারণ রোগীর সংক্রমণ কতটা আলাদা, তাও খতিয়ে দেখা প্রয়োজন। আক্রান্ত ব্যক্তিকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে। 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

ব্ল্যাক ফাঙ্গাস / গ্রিন ফাঙ্গাস / হোয়াইট ফাঙ্গাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে ধরা পড়েছে গ্রিন ফাঙ্গাস, সতর্ক থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ   

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net