Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ব্রিটিশ বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত, নতুন ভ্যারিয়েন্ট আসছে যার বিরুদ্ধে বর্তমান টিকা কাজ করবে না

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 August, 2021, 12:40 pm
Last modified: 02 August, 2021, 01:13 pm

Related News

  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

ব্রিটিশ বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত, নতুন ভ্যারিয়েন্ট আসছে যার বিরুদ্ধে বর্তমান টিকা কাজ করবে না

“ধীরে ধীরে বা একটি নির্দিষ্ট সময় পর করোনাভাইরাসের এন্টিজেনিক ভ্যারিয়েশন আসবে এবং তা বর্তমানে কার্যত কোনো ভ্যাকসিন দিয়েই তা প্রতিহত করা সম্ভব হবে না।” 
টিবিএস ডেস্ক
02 August, 2021, 12:40 pm
Last modified: 02 August, 2021, 01:13 pm
ছবি: পিক্সঅ্যাবে

যুক্তরাজ্য সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিসের (এসএজিই) প্রকাশিত প্রতিবেদনে করোনাভাইরাস নিয়ে গবেষকদের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাদের মতে, তারা "প্রায় নিশ্চিত"  সার্স-কোভ-২ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে যেই ভ্যারিয়েন্ট বর্তমানে উৎপাদিত ভ্যাকসিনগুলোর কার্যকারিতা প্রতিরোধ করতে সক্ষম হবে। 

তবে, সরকারিভাবে প্রকাশিত গত শুক্রবারের এই প্রতিবেদনটি এখন পর্যন্ত পিয়ার রিভিউড নয়, গবেষণাটি এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে,  এখন পর্যন্ত এমন কোনো ভ্যারিয়েন্টের প্রমাণ দেখাতে পারেনি। এধরনের প্রতিবেদন মূলত জরুরি ভিত্তিতে সরকার ব্যবহার করে থাকে।

যেহেতু সম্পূর্ণভাবে ভাইরাসের নির্মূল কখনোই সম্ভব নয়, সেহেতু নতুন ভ্যারিয়েন্ট পর্যায়ক্রমে আসতে থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

গবেষকেরা এই ভাইরাসের এধরনের নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব নিয়ে আত্মবিশ্বাসী। তারা বলেছেন, "ধীরে ধীরে বা একটি নির্দিষ্ট সময় পর করোনাভাইরাসের এন্টিজেনিক ভ্যারিয়েশন আসবে এবং তা বর্তমানে কার্যত কোনো ভ্যাকসিন দিয়েই তা প্রতিহত করা সম্ভব হবে না।" 

এমতাবস্থায়,দ ভ্যাকসিন প্রতিরোধী নতুন স্ট্রেইনের উদ্ভব ঠেকাতে সংক্রমণ যথাসম্ভব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এছাড়াও নতুন ভ্যাকসিনের গবেষণাতে অসুস্থতা ও হাসপাতালে ভর্তির হার কমানোর পাশাপাশি শ্লেষ্মার সাহায্যে ঘটা সংক্রমণ রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়েও কাজ করা উচিত বলে তারা মনে করেন। 

প্রতিবেদনটিতে বলা আছে, ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে "সংক্রমণ এবং ছড়িয়ে পড়া রোধ করা" এবং নতুন ভ্যারিয়েন্ট দ্বারা তারা যাতে সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

গত কয়েক মাসে আসা ভ্যারিয়েন্টগুলোর মধ্যে কয়েকটি ভ্যারিয়েন্ট বর্তমানের ভ্যাকসিনের সাহায্যে খুব কমই প্রতিহত হওয়ার মত। তাছাড়াও কোনো ভ্যাকসিন দিয়েই শতভাগ রোগ-নির্মূল সম্ভব নয়। এখন পর্যন্ত বিশ্বে যত ভ্যারিয়েন্ট বিদ্যমান তার সবই ভ্যাকসিন ব্যাপ্পকভাবে ছড়িয়ে পড়ার পর এসেছে। এ বিষয়ে গবেষকেরা সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন যে, "ভ্যাকসিন যত বেশি সহজলভ্য হবে, নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা ততই বাড়বে।"

এ বিষয়ে অনেক আগে থেকেই এসএজিই সতর্কবার্তা দিয়ে আসছিল। মূলত গত জুলাই এর পর্যালোচনায় এসকল তথ্য উঠে আসে। এ ধরনের ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা ঠিক কতখানি রয়েছে তা এখনও বিজ্ঞানীদের অজানা। তবে, এটি যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক বিশ্বের জন্য ভয়াবহ ঝুঁকি স্বরূপ তা বলার অপেক্ষা রাখে না। 

  • সূত্র: সিএনএন 
     
Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / সার্স-কোভ-২ / করোনাভাইরাস / কোভিড-১৯ / টিকা / ভ্যাকসিনের কার্যকারিতা / নতুন স্ট্রেইন / নতুন ভ্যারিয়েন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net