বিশ্বে ১ কোটি ৩০ লাখ মানুষের দেহে করোনা, প্রাণ গেল ৫ লাখ ৭১ হাজারের
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৫ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৬১০ জনের শরীরে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৮ লাখ ৮২ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ৪৮ লাখ ২৩ হাজার ৬৬৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ৯৪১ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন।
মৃত্যুর তালিকার তিন নম্বরে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৬০৩ জন।
মৃত্যুর তালিকায় এর পরের অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন।
এর পরের অবস্থানেই রয়েছে ইতালি। দেশটিতে কোভিড-১৯ এ এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ইতালির অবস্থান ১২তম। এখানে ২ লাখ ৪৩ হাজার ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২,৩৫২ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৩ হাজার ৬১৪ জন।
ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন।
ব্রাজিল: ৭২ হাজার ১৫১ জন।
যুক্তরাজ্য: ৪৪ হাজার ৮১৯ জন।
মেক্সিকো: ৩৫ হাজার ৬ জন।
ইতালি: ৩৪ হাজার ৯৫৪ জন।
ফ্রান্স: ৩০ হাজার ৪ জন।
স্পেন: ২৮ হাজার ৪০৩ জন।
ভারত: ২৩ হাজার ১৮৭ জন।
ইরান: ১২ হাজার ৮২৯ জন।
পেরু: ১১ হাজার ৮৭০ জন।
