Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারীর খেতাব পেলেন তুরস্কের রুমাইসা

অফবিট

টিবিএস ডেস্ক
15 October, 2021, 12:10 pm
Last modified: 15 October, 2021, 03:27 pm

Related News

  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • বিশ্বের সবচেয়ে ছোট রুবিকস কিউব; মেলাতে হবে চিমটা দিয়ে
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারীর খেতাব পেলেন তুরস্কের রুমাইসা

অতিরিক্ত লম্বা হওয়ার কারণে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় রুমাইসাকে। তবে মাঝেমাঝে অল্প সময়ের জন্য তিনি ওয়াকার ব্যবহার করতে পারেন।
টিবিএস ডেস্ক
15 October, 2021, 12:10 pm
Last modified: 15 October, 2021, 03:27 pm
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে আনুষ্ঠানিকভাবে তুরস্কের ২৪ বছর বয়সী রুমাইসা গেলগির নাম ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমানে রুমাইসার উচ্চতা ৭ ফুট ০ দশমিক ৭ ইঞ্চি (২১৫ দশমিক ১৬ সে.মি)।  

এক বিবৃতিতে গিনেস কর্তৃপক্ষ জানায়, ওয়েভার সিনড্রোম নামক একটি বিরল রোগে আক্রান্ত হওয়ায় রুমাইসার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে শারীরিক নানা অস্বাভাবিকতাও রয়েছে তার মধ্যে।   

২০১৪ সালে ১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে লম্বা টিনেজার মেয়ে হিসেবে নাম উঠেছিল রুমাইসার। এ বছর আবারও নতুন করে তার উচ্চতা মাপা হয়।     

অতিরিক্ত লম্বা হওয়ার কারণে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় রুমাইসাকে। তবে মাঝেমাঝে অল্প সময়ের জন্য তিনি ওয়াকার ব্যবহার করতে পারেন। তিনি চান, ওয়েভার সিনড্রোমের মতো বিরল রোগ সম্পর্কে মানুষ জানুক।  

রুমাইসা বলেন, "প্রতিটি অসুবিধাই কোনো না কোনোভাবে সুবিধা হয়ে দাঁড়ায়। তাই আপনি যেমন আছেন, নিজেকে তেমনই গ্রহণ করুন। নিজের প্রতিভা উপলব্ধি করতে শিখুন এবং সেরা হয়ে উঠুন।"

রুমাইসার অস্বাভাবিক উচ্চতা দেখে মানুষ কৌতূহলী হয়ে উঠলেও, বেশিরভাগ মানুষই তার প্রতি দয়ালু ও সহানুভূতিশীল।   

গিনেস বিশ্বরেকর্ড এর এডিটর-ইন-চীফ, ক্রেইগ গ্লেনডে এক বিবৃতিতে বলেন, "রুমাইসাকে আবারও রেকর্ড বইয়ে ফিরিয়ে আনতে পেরে আমরা আনন্দিত। এত মানুষের ভিড়ের মধ্যেও তার দুর্দমনীয় সাহস ও গর্বভরে মাথা উঁচু করে দাঁড়ানো দেখে আমরা অনুপ্রেরণা পাই। সবচেয়ে লম্বা জীবিত নারী শ্রেণীতে রেকর্ডের হাতবদল হয় খুব কম। তাই এই খবরটা গোটা দুনিয়াকে জানানোর জন্য আমি মুখিয়ে আছি।"  

বলে রাখা ভালো, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের রেকর্ড যার দখলে, সেই সুলতান কোসেনও একজন তুর্কি নাগরিক। কোসেনের উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। 

বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও নারী একই দেশের নাগরিক হওয়াকে একটি 'বিরল ঘটনা' বলে আখ্যা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। শেষবার এমনটা হয়েছিল ২০০৯ সালে। সেবার চীনের বাও জিসুন (৭ ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি) এবং ইয়াও দিফেন (৭ ফুট ৭ দশমিক ৮৫ ইঞ্চি) এই দুটি রেকর্ডের অধিকারী হন। এবার ইয়াও দিফেনের কাছ থেকেই সেই রেকর্ড ছিনিয়ে এনেছেন রুমাইসা। 

  • সূত্র: সিএনএন  
     
Related Topics

টপ নিউজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / সবচেয়ে লম্বা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • বিশ্বের সবচেয়ে ছোট রুবিকস কিউব; মেলাতে হবে চিমটা দিয়ে
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net