Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বিশ্বের সবচেয়ে লম্বা জাতির উচ্চতা কমে যাচ্ছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 September, 2021, 05:25 pm
Last modified: 18 September, 2021, 05:25 pm

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

বিশ্বের সবচেয়ে লম্বা জাতির উচ্চতা কমে যাচ্ছে

গবেষকরা জানিয়েছেন, নেদারল্যান্ডস এখনও বিশ্বের সবচেয়ে লম্বা জাতি হলেও, ২০০১ সালে জন্ম নেওয়া ডাচ নারীরা ১৯৮০ সালে জন্মানো নারীদের চেয়ে গড়ে ১.৪ সেন্টিমিটার খাটো।
টিবিএস ডেস্ক
18 September, 2021, 05:25 pm
Last modified: 18 September, 2021, 05:25 pm
ছবি: ইপিএ

ঝঞ্ঝাবিক্ষুব্ধ সংঘাতের কাল থেকে শান্তির যুগ, মহামারি থেকে সাম্যের বিজয়—মানবসভ্যতার ইতিহাস নানা চড়াই-উৎরাইয়ে ভরপুর। তবে মানুষের শরীরও কিন্তু কালের সাক্ষী হতে পারে।

গবেষণায় দেখা গেছে, আমাদের উচ্চতা শুধু জেনেটিকসের ব্যাপার নয়। আমরা যে পরিবেশে বাস করি, আমাদের পুষ্টি, রোগবালাই (যেমন ডায়রিয়া)—এসবের ওপরও আমাদের উচ্চতা নির্ভরশীল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের বিশ্লেষণে বেরিয়ে এসেছে, নরম্যান বিজয়ের পর ইংল্যান্ডের পুরুষদের গড় উচ্চতা বেড়ে যায়। এর কারণ সম্ভবত বেশি তাপমাত্রার পরিবেশে থাকা। কিন্তু দুর্ভিক্ষ, কাজের ধরন, কাজের পরিবেশ—এসব কারণে তাদের উচ্চতা ফের কমতে থাকে।

গত কয়েক দশক ধরে অনেক দেশেই ফের মানুষের উচ্চতা বাড়ছে। ২০১৬ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা জানান, ১৯১৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এক দশকে দক্ষিণ কোরিয়ার নারীদের উচ্চতা গড়ে ২০ সেন্টিমিটারের বেশি বেড়েছে। অন্যদিকে এই সময়ে যুক্তরাজ্যের  নারী ও পুরুষদের গড় উচ্চতা বেড়েছে ১১ সেন্টিমিটার। তবে ইম্পেরিয়াল কলেজের গবেষণায় এ-ও দেখা গেছে যে আমেরিকাসহ কিছু দেশে সাম্প্রতিক সময়ে উচ্চতাবৃদ্ধি বন্ধ হয়ে গেছে।

২০১৬ সালের হিসাবে বিশ্বের সবচেয়ে লম্বা, খর্বকায় ও বর্ধনশীল জাতি

এবার ডাচ সরকারের প্রতিষ্ঠান স্ট্যাটিস্টিকস নেদারল্যান্ডস-এর (সিবিএস) গবেষকরা জানিয়েছেন, নেদারল্যান্ডস এখনও বিশ্বের সবচেয়ে লম্বা জাতি। তবে ২০০১ সালে জন্ম নেওয়া ডাচ নারীরা ১৯৮০ সালে জন্মানো নারীদের চেয়ে গড়ে ১.৪ সেন্টিমিটার খাটো। 

ইম্পেরিয়াল কলেজের গ্লোবাল এনভায়রনমেন্ট হেলথের প্রধান অধ্যাপক মাজিদ এজাতি বলেছেন, ডাচদের উচ্চতা সত্যিই কমছে কি না, তা নিশ্চিত হতে আরও কয়েক বছর লেগে যাবে। তিনি বলেন, সত্যই যদি ডাচরা খাটো হতে থাকে, তাহলে এর প্রধান কারণ পুষ্টি।

এজাতি বলেন, ধারণা করা হয়, ডাচ স্কুলগুলোতে দুধ খাওয়ানোর কর্মসূচির কারণেই দেশটির জনসংখ্যা এত লম্বা হয়েছিল। নেদারল্যান্ডসের মানুষের দুধ খাওয়ার প্রবণতা অনেক বেশি। এই অভ্যাস তাদের উচ্চতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, একাধিক গবেষণায় এমন ইঙ্গিত মিলেছে। কারণ দুধে থাকে বিপুল পরিমাণ ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম হাড় তৈরি করে এবং উচ্চতা ক্যালসিয়ামের সুলভ সরবরাহের ওপর নির্ভরশীল।

সর্বশেষ গবেষণায় সিবিএস ধারণা করছে, ডাচদের উচ্চতা কমে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অভিবাসন। গত কয়েক দশকে বিপুল সংখ্যক খাটো জাতির মানুষ নেদারল্যান্ডসে অভিবাসী হয়েছে। তাদের সন্তানরা ডাচদের তুলনায় খাটো। 

তবে বংশপরম্পরায় নেদারল্যান্ডস বসবাসরত বাবা-মায়েদের সন্তানরাও এখন কম উচ্চতা নিয়ে জন্মাচ্ছে। কিছু বিজ্ঞানীর ধারণা, ২০০৭ সালের অর্থনৈতিক মন্দার প্রভাবও ডাচদের উচ্চতা কমানোতে ভূমিকা রাখতে পারে। তাদের মতে, আর্থিক সংকটের সময় জন্ম নেওয়া শিশুরা ঠিকমতো পুষ্টি পায়নি। এছাড়া আমেরিকায়ও মানুষের উচ্চতা কমতে থাকায় ধারণা করা হচ্ছে, অস্বাস্থ্যকর ফাস্ট ফুডও উচ্চতা কমায় অন্যতম প্রভাবক হতে পারে।


  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

নেদারল্যান্ডস / সবচেয়ে লম্বা জাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net