Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিশ্বের সবচেয়ে বড় আইপিও থেকে ৩৪শ’ কোটি ডলার পুঁজি সংগ্রহ করলো জ্যাক মা'র অ্যান্ট গ্রুপ  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2020, 08:55 pm
Last modified: 26 October, 2020, 09:01 pm

Related News

  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • বোরাক রিয়েল এস্টেটের ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় আইপিও থেকে ৩৪শ’ কোটি ডলার পুঁজি সংগ্রহ করলো জ্যাক মা'র অ্যান্ট গ্রুপ  

প্রথমেই ৩,৪১০ কোটি মার্কিন ডলারের বেশি মূলধন সংগ্রহ করেছে কোম্পানিটি। ফলে সার্বিক বাজার মূল্যায়ন অর্জন হয়েছে প্রায় ৩১ হাজার কোটি ডলার।
টিবিএস ডেস্ক
26 October, 2020, 08:55 pm
Last modified: 26 October, 2020, 09:01 pm
ছবি: সিএনএন

বাজার অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় পুঁজিবাজার নিবন্ধনের রেকর্ড গড়েছে জ্যাক মা'র অ্যান্ট গ্রুপ। অনলাইনে আর্থিক সেবা ব্যবসার মালিকানা রয়েছে প্রযুক্তি কোম্পানিটির। 

আজ সোমবার প্রকাশিত তথ্যানুসারে, অ্যান্ট গ্রুপ একইসঙ্গে হংকং এবং সাংহাইয়ের স্টার পুঁজিবাজারে নিবন্ধিত হয়। বাজার দুটিতে তাদের প্রাইমারি শেয়ার প্রতি মূল্যায়ন ছিল যথাক্রমে; ১০.৩২ হংকং ডলার এবং ৬৮ ইউয়ান। 

অর্থাৎ, প্রথমেই ৩,৪১০ কোটি মার্কিন ডলারের বেশি মূলধন সংগ্রহ করেছে কোম্পানিটি। ফলে সার্বিক বাজার মূল্যায়ন অর্জন হয়েছে প্রায় ৩১ হাজার কোটি ডলার। খবর সিএনএনের। 

ইতোপূর্বে, পুঁজিবাজারে নিবন্ধনের কালে রেকর্ড মূলধন সংগ্রহের রেকর্ড ছিল সৌদি আরবের জ্বালানি জায়ান্ট আরামকোর। গত বছরের ডিসেম্বরে রিয়াদের তাদাউল বাজারে নিবন্ধনের প্রক্তিয়ায় কোম্পানিটি ২,৯৪০ কোটি মার্কিন ডলার সমমূল্যের পুঁজি সংগ্রহ করেছিল। 

চীন সরকারের জন্য এ নিবন্ধন একটি বড় জয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন এবং চীনা কোম্পানিতে মার্কিন বিনিয়োগ সীমিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের প্রেক্ষিতে- চীন সরকার স্থানীয় প্রযুক্তি জায়ান্টদের দেশীয় বাজারে নিবন্ধনে উৎসাহ দিয়ে আসছিল। 

হংকং এবং সাংহাই উভয় বাজারে সমান আকারে প্রাথমিক শেয়ার বা আইপিও ছাড়ে অ্যান্ট। উভয় বাজারেই বিক্রি করা হয় ১৬৭ কোটি শেয়ার। কোম্পানির মোট মালিকানার ১১ শতাংশ হারে শেয়ার শেয়ার ইস্যু করা হয়েছে। 

অ্যান্টের প্রধান ব্যবসা; অনলাইনে গ্রাহক ঋণ, অর্থ সঞ্চালন, পণ্যমূল্য পরিশোধ এবং পুঁজিবাজার বিনিয়োগ ব্যবস্থাপনা। আরও অসংখ্য আর্থিক সেবায় নিজেদের সম্পৃক্ততা রয়েছে অ্যান্ট ফাইন্যান্সিইয়ালের। এটি অ্যান্ট গ্রুপের সবচেয়ে বড় সহযোগী প্রতিষ্ঠান। এছাড়া, চীনা ই-কমার্স গ্রুপ আলীবাবার সঙ্গে তাদের ব্যবসা ঘনিষ্ঠভাবে জড়িত।  

ইতোপূর্বে, ২০১৪ সালে নিউইয়র্ক পুজিবাজারে নিবন্ধন নিয়েছিল আলীবাবা। ওই সময় পর্যন্ত যা সবচেয়ে বড় রেকর্ড সৃষ্টিকারী আইপিও উদ্যোগে পরিণত হয়। 

অ্যান্ট গ্রুপের সিংহভাগ মালিকানা এখনও চীনা ধনকুবের জ্যাক মা'র নিয়ন্ত্রণে। 

পৃথিবীর অন্যতম শীর্ষ এ প্রযুক্তি কোম্পানি- চীনের স্থানীয় বাজারে সবচেয়ে বড় আর্থিক সেবা প্রতিষ্ঠান। দেশটির নাগরিক জীবনের প্রায় সব ধরনের লেনদেনে সেবা দিয়ে থাকে অ্যান্টের নিজস্ব মোবাইল অ্যাপ। 

পুঁজিবাজারে বিনিয়োগ হিসাব খোলা, ক্ষুদ্র সঞ্চয়, পণ্য বিমা- সবকিছুর সুবিধা পাওয়া যায় সেখানে। এমনকি তারা একটি ডেটিং সার্ভিস সেবাও চালু করেছে। 
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

অ্যান্ট গ্রুপ / পুঁজিবাজার নিবন্ধন / আইপিও / জ্যাক মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • বোরাক রিয়েল এস্টেটের ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net