Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বিশ্বব্যাপী জলবায়ু প্রযুক্তির স্টার্টআপে রেকর্ড ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2021, 09:40 am
Last modified: 15 November, 2021, 04:17 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

বিশ্বব্যাপী জলবায়ু প্রযুক্তির স্টার্টআপে রেকর্ড ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ

শীর্ষ বিলিয়নিয়ার বিল গেটসের ধারণা, এ খাতে ৮-১০টি টেসলার মতো বড় কোম্পানি তৈরি হতে যাচ্ছে।
টিবিএস ডেস্ক
15 November, 2021, 09:40 am
Last modified: 15 November, 2021, 04:17 pm
অলঙ্করণ- টিবিএস/প্রতীকি

জলবায়ু প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগগুলো চলতি বছরে এ পর্যন্ত ৩ হাজার ২০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে। গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় পুঁজি সংগ্রহে নতুন এ রেকর্ডের তথ্য।

নতুন উদ্যোগে পুঁজি লগ্নিকে বলা হয় 'ভেঞ্চার ক্যাপিটাল'। চলতি বছর শেষ হওয়ার আগেই তা ২০২০ সালের পুরো সময়জুড়ে হওয়া বিনিয়োগকে ছাড়িয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল বিশ্লেষক সংস্থা ডিলরুম এবং প্রমোশনাল এজেন্সি লন্ডন অ্যান্ড পার্টনার্স এর যৌথ প্রতিবেদনে এসব দিক উঠে এসেছে। 

জলবায়ু পরিবর্তন রোধ, ক্ষতি প্রশমন ও অভিযোজন সক্ষমতা তৈরিতে নতুন কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে এ ধরনের টেক স্টার্টআপ। ২০১৬ সালের পর থেকে প্রযুক্তির এ বিকাশমান খাতে বিনিয়োগ বেড়েছে চারগুণ। ২০১৬ সালে এ খাতে বিনিয়োগ হয় মাত্র ৬৬০ কোটি ডলার। জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এমন প্রযুক্তির চাহিদা বাড়ায় নতুন গতি পাচ্ছে বিনিয়োগ প্রবাহ।

বিশ্বের বড় বড় বিনিয়োগকারী সংস্থার প্রধানরাও জলবায়ু প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন উদ্যোগকে সমর্থন দানের প্রতি গুরুত্ব দিচ্ছেন। বিনিয়োগ ব্যবসার জায়ান্ট ব্ল্যাকরক-এর প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক জানান, পরবর্তী লাখ কোটি ডলার মূল্যায়নের কোম্পানি জলবায়ু প্রযুক্তি খাতেরই হতে পারে। গত মাসে শীর্ষ বিলিয়নিয়ার বিল গেটসও বলেন, এ খাতে ৮-১০টি টেসলার মতো বড় কোম্পানি তৈরি হওয়ার ধারণা করছেন তিনি।

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক জলবায়ু প্রযুক্তির নব-উদ্যোগগুলোই সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করেছে। এরপরই ছিল চীন, সুইডেন ও যুক্তরাজ্যের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো।

তবে পরিবেশ রক্ষায় জোরদার আন্দোলন থাকা ইউরোপেই এ খাতে সবচেয়ে দ্রুত অর্থায়নের ঘটনা ঘটছে বলে জানিয়েছে প্রতিবেদনটি। প্রধানত যেসব কোম্পানি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ও বিরূপ জলবায়ুর প্রভাব কমানোর প্রযুক্তি তৈরিতে কাজ করছে তাদের তথ্য এ বিশ্লেষণী প্রতিবেদনে যুক্ত হয়।

রেসিলিয়েন্ট পাওয়ার চার্জিং স্টেশন

ইউরোপে এ খাতে ভেঞ্চার ক্যাপিটাল নিবেশ ২০১৬ সালে ছিল ১১০ কোটি ডলার, যা এখন সাতগুণ বেড়ে ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে ক্লাইমেট টেক কোম্পানিগুলোর হাব ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ার বাইরে এখন যুক্তরাজ্যের লন্ডনই হলো এ ধরনের স্টার্টআপের দ্বিতীয় বৃহত্তম হাব।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির পর থেকে এ পর্যন্ত ৪১৬টি জলবায়ু প্রযুক্তির স্টার্টআপ তৈরি হওয়ার কথাও প্রতিবেদনটিতে জানানো হয়। 

লন্ডনে অবস্থিত ক্লাইমেট টেক স্টার্টআপগুলোর মোট বাজারমূল্য এখন দুই হাজার ৮০০ কোটি ডলার।  

গুগল সার্চের প্রতিযোগী একটি কোম্পানি ইকোশিয়া। তারা সার্চ ইঞ্জিনে প্রাপ্ত বিজ্ঞাপনের অর্থ ব্যয় করে বৃক্ষরোপণে। গত মঙ্গলবার কোম্পানিটি ৩৫ কোটি ইউরোর একটি নতুন ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠনের ঘোষণা দেয়। এ তহবিল থেকে ইউরোপজুড়ে গড়ে ওঠা জলবায়ু প্রযুক্তির নতুন উদ্যোগে বিনিয়োগ সমর্থন দেওয়া হবে।

ইনফিনিয়াম চুল্লি (রিএ্যাক্টরস)

ইকোশিয়ার সিইও ক্রিশ্চিয়ান ক্রোল মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে বলেন, "জলবায়ু পরিবর্তনের সমাধান করাই আমাদের লক্ষ্য। ইকোশিয়া দীর্ঘদিন ধরেই সে লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণ চালিয়ে যাচ্ছে।"

এ পর্যন্ত কোম্পানিটি ১৩ কোটি ৬০ লাখ গাছ লাগিয়েছে বলেও জানান ক্রোল।

এ ব্যাপারে লন্ডন অ্যান্ড পার্টনার্সের লরা সিট্রন এক বিবৃতিতে বলেছেন, "জলবায়ু পরিবর্তন বিরোধী যুদ্ধে প্রযুক্তিখাত নতুন উদ্ভাবন ও সমাধানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মৌলিক দিকগুলোতে তাদের বিশাল অবদান রাখার সুযোগ রয়েছে।"

বিশ্লেষণী প্রতিবেদনের তথ্য আগামীর সম্ভাবনার ইঙ্গিত দেয় বলেও উল্লেখ করেন তিনি।

  • সূত্র: সিএনবিসি

Related Topics

টপ নিউজ

জলবায়ু প্রযুক্তি / জলবায়ু / জলবায়ু প্রযুক্তির স্টার্টআপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net