Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 December, 2021, 10:35 am
Last modified: 07 December, 2021, 10:41 am

Related News

  • যুক্তরাষ্ট্রে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা 

রয়টার্স নিউজ এজেন্সির একটি তদন্তে প্রকাশিত ফেসবুক পোস্টগুলোকে  উদ্ধৃত করেছেন তারা। এর মধ্যে ২০১৩ সালের একটি পোস্টে লেখা ছিল: “হিটলার ইহুদিদের সাথে যা করেছিল আমাদেরও তাদের সাথে তা করতে হবে।”
টিবিএস ডেস্ক
07 December, 2021, 10:35 am
Last modified: 07 December, 2021, 10:41 am
ছবি- ইউনিসেফ

রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দেওয়ার অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী।

ফেসবুকের (বর্তমানে মেটা) প্ল্যাটফর্মগুলো নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করায় এর ক্ষতিপূরণ হিসেবে তারা ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি দাবি করছে। তবে, এই অভিযোগের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি কোম্পানিটি।

কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যেই 'ঘৃণামূলক এবং বিপজ্জনক ভুল তথ্যের প্রচার বছরের পর বছর ধরে চলতে দেওয়ার' অভিযোগ তোলা হয়।

যুক্তরাজ্যে কিছু শরণার্থীর প্রতিনিধিত্বকারী একটি ব্রিটিশ আইন সংস্থা ফেসবুকে একটি অভিযোগপত্র পোস্ট করে। এতে লেখা ছিল, ফেসবুকের অ্যালগরিদম 'রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য' প্রচারে সহায়তা করেছে। এছাড়া, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এমন পোস্ট সরিয়ে ফেলতে বা অ্যাকাউন্ট অচল করতে ব্যর্থ হয়েছে তারা। এমনকি দাতব্য সংস্থা এবং মিডিয়ার সতর্কতা সত্ত্বেও কোম্পানিটি 'যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপ' নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলে তারা।

এসব অভিযোগের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করেছেন।

রয়টার্স নিউজ এজেন্সির একটি তদন্তে প্রকাশিত ফেসবুক পোস্টগুলোকে  উদ্ধৃত করেছেন তারা। এর মধ্যে ২০১৩ সালের একটি পোস্টে লেখা ছিল: "হিটলার ইহুদিদের সাথে যা করেছিল আমাদেরও তাদের সাথে তা করতে হবে।"

অন্য একটি পোস্টে লেখা: "তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও যাতে তারা দ্রুত আল্লাহর সাথে দেখা করতে পারে।"

মিয়ানমারে ফেসবুকের দুই কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। অনেকের জন্য সোশ্যাল মিডিয়া সাইট খবর পাওয়া এবং শেয়ার করার প্রধান বা একমাত্র উপায়।

২০১৮ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ না করার বিষয়টি স্বীকার করে ফেসবুক।

রোহিঙ্গাদেরকে বরাবরই মিয়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে দেখা হয় এবং তারা কয়েক দশক ধরে সরকার ও জনসাধারণের বৈষম্যের শিকার হচ্ছে।

২০১৭ সালে রোহিঙ্গা জঙ্গিরা পুলিশ পোস্টে মারাত্মক হামলা চালানোর পর মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে সহিংস ক্র্যাকডাউন শুরু করে।

সেবছর প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। এই অভিযানের কারণে ৭ লাখ এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নির্বিচারে হত্যা, ধর্ষণ ও জমি পুড়িয়ে ফেলাসহ মানবাধিকার লঙ্ঘনেরও ব্যাপক অভিযোগ রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে।

এরপরের বছর ফেসবুকের ওপর অনলাইনে ঘৃণা ছড়ানোর প্রতিক্রিয়ায় 'ধীরগতি এবং অকার্যকারিতার' অভিযোগ আনে জাতিসংঘ।

মার্কিন আইনের অধীনে, ফেসবুক তার ব্যবহারকারীদের পোস্ট করা বক্তব্যের দায় থেকে মুক্ত। কিন্তু নতুন মামলায় মিয়ানমারের আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / রোহিঙ্গা ইস্যু / মিয়ানমার অভ্যুত্থান / মিয়ানমার সেনাবাহিনী / ফেসবুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • যুক্তরাষ্ট্রে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net