Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ফের করোনার প্রকোপ, উহানের সকল অধিবাসীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2021, 01:30 pm
Last modified: 03 August, 2021, 05:02 pm

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • চীনে আবারও ধেয়ে আসছে কোভিড, একদিনে আক্রান্ত ৩.৭ কোটি
  • চীনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত করা হলো এবারের এশিয়ান গেমস
  • করোনা আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইনে রাখছে চীন!
  • চীনে কোভিড-১৯ এর বর্তমান প্রাদুর্ভাবই সবচেয়ে মারাত্মক

ফের করোনার প্রকোপ, উহানের সকল অধিবাসীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

এক বছরের বেশি সময় ধরে সফলতার সাথে সংক্রমণ নিয়ন্ত্রণ করলেও সম্প্রতি চীনে নতুন করে দেখা দিয়েছে করোনার প্রকোপ।
টিবিএস ডেস্ক
03 August, 2021, 01:30 pm
Last modified: 03 August, 2021, 05:02 pm
চীনে গণহারে চলছে নমুনা পরীক্ষা। ফাইল ছবি: গেটি ইমেজেস

করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের উহানে পুনরায় দেখা দিয়েছে সংক্রমণ। নতুন করে কয়েকজন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সকল অধিবাসীর কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে উহান প্রশাসন।

প্রায় এক বছরের বেশি সময় ধরে সংক্রমণমুক্ত থাকার পর স্থানীয়ভাবে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এক কোটি দশ লাখ মানুষের আবাসস্থল চীনের হুবেই প্রদেশের জনবহুল শহর উহান। ২০১৯ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো উহানে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

কয়েক মাসের মধ্যে সম্প্রতি চীনে নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে, ১০ দিনে ৩০০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

দেশের প্রায় ১৫টি প্রদেশে সংক্রমণ দেখা দেওয়ায় সরকার গণহারে নমুনা পরীক্ষার পাশাপাশি লকডাউন আরোপ করেছে।

মঙ্গলবার, ২৪ ঘন্টায় চীনে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মোট শনাক্তের ৬১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এর আগেরদিন স্থানীয়ভাবে সংক্রমিত ৫৫ জনকে শনাক্ত করা হয়।

গত এক বছরে চীন সফলতার সাথে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। তবে, নতুন প্রকোপ দেখা দেওয়ায় উদ্বেগে রয়েছে চীনা প্রশাসন।

সম্প্রতি, আশঙ্কাজনকভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নানজিংয়ের ৯০ লাখ ২০ হাজার বাসিন্দার নমুনা পরীক্ষা করায় প্রশাসন। লাখ লাখ মানুষের ওপর আরোপ করা হয় লকডাউন।

গত সপ্তাহে হুনান প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঝাংজিয়াজি থেকে নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে। নানজিং থেকে ভ্রমণার্থীরা সেখানে যাওয়ার ফলে সংক্রমণ ছড়ায় বলে ধারণা করা হচ্ছে।

ঝাংজিয়াজির একটি থিয়েটারে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ হাজার মানুষ। পরবর্তীতে, তারা নিজ শহরে ফিরে যান। বর্তমানে, স্বাস্থ্য পরিদর্শকরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন।

চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞ জং নানশ্যান বলেন, "ঝাংজিয়াজি এখন চীনে কোভিড সংক্রমণের নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।"

নতুন এই সংক্রমণ রাজধানী বেইজিংয়েও গিয়ে পৌঁছেছে। সম্প্রতি বেইংজিংয়ে স্থানীয়ভাবে সংক্রমিত কয়েকজনের দেহে করোনা শনাক্ত হয়।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

উহান / চীনে কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • চীনে আবারও ধেয়ে আসছে কোভিড, একদিনে আক্রান্ত ৩.৭ কোটি
  • চীনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত করা হলো এবারের এশিয়ান গেমস
  • করোনা আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইনে রাখছে চীন!
  • চীনে কোভিড-১৯ এর বর্তমান প্রাদুর্ভাবই সবচেয়ে মারাত্মক

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net