Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
প্রযুক্তি যুদ্ধে এবার ট্রাম্পের টার্গেট টেনসেট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 August, 2020, 05:15 pm
Last modified: 08 August, 2020, 07:07 pm

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল

প্রযুক্তি যুদ্ধে এবার ট্রাম্পের টার্গেট টেনসেট 

 ট্রাম্পের ঘোষণার পরপরই হংকং বাজারে টেনসেটের বাজারমূল্য ১০ শতাংশ হ্রাস পায়। এরপর অবশ্য ওই ক্ষতির অনেকটা কাটিয়ে ওঠে কোম্পানিটি কিন্তু তারপরও পুঁজিবাজারের কার্যদিবস শেষ করে শেয়ারের ৫ শতাংশ দরপতন নিয়ে। টেনসেটের ধসের প্রভাবে হংকং বাজারের মূল সূচক হ্যাং সেং ইনডেক্স (এইচএসআই) এক দশমিক ৬ শতাংশ পতনের মুখ দেখে। 
টিবিএস ডেস্ক
08 August, 2020, 05:15 pm
Last modified: 08 August, 2020, 07:07 pm
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্যবস্তু চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেট।

চীনা কোম্পানিটি যদি মধ্য সেপ্টেম্বর নাগাদ বেঁধে দেওয়া সময়ে তাদের জনপ্রিয় চ্যাটিং অ্যাপ-উইচ্যাটের মার্কিন বাজারে ব্যবসার স্বত্ব স্থানীয় প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করে, তাহলে এটিকে নিষিদ্ধ করা হবে। 

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং এর সম্ভাব্য ফলাফল বের করতে সংশ্লিষ্ট খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের মধ্যে চাঞ্চল্য দেখা যাচ্ছে।  
 
ট্রাম্পের ঘোষণার পরপরই হংকং বাজারে টেনসেটের বাজারমূল্য ১০ শতাংশ হ্রাস পায়। এরপর অবশ্য ওই ক্ষতির অনেকটা কাটিয়ে ওঠে কোম্পানিটি কিন্তু তারপরও পুঁজিবাজারের কার্যদিবস শেষ করে শেয়ারের ৫ শতাংশ দরপতন নিয়ে। টেনসেটের কল্যাণে হংকং বাজারের মূল সূচক হ্যাং সেং ইনডেক্স (এইচএসআই) এক দশমিক ৬ শতাংশ পতনের মুখ দেখে। 

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ নির্বাহী আদেশটি জারি করেন। এর আওতায় আগামী ৪৫ দিনের মধ্যে মার্কিন বাজারের ব্যবসার স্বত্ব যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছে বিক্রিতে ব্যর্থ হলে- চীনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটকে নিষিদ্ধ করা হবে। টিকটকের মালিকানা চীনের বাইটড্যান্সের আর উইচ্যাট টেনসেটের হাতে। ট্রাম্পের নির্বাহী আদেশের মূল মালিকানা কোম্পানিগুলোকে স্বত্ব বিক্রির কঠিন শর্ত দিয়ে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। 

ট্রাম্প প্রশাসন উইচ্যাটের ব্যাপারে কেন কঠোর হচ্ছে তা বোধগম্য নয়। তবে এই অন্তর্ভুক্তি নির্দেশ করে যে, যুক্তরাষ্ট্রে সেবা প্রদানকারী একাধিক চীনা অ্যাপ বাতিলেই ব্যগ্র ওয়াশিংটন। 

''টিকটক এবং উইচ্যাটকে ঘিরে নেওয়া সিদ্ধান্তের মধ্য দিয়ে ভোক্তা প্রযুক্তির বাজারে নজিরবিহীন হস্তক্ষেপ করলো মার্কিন সরকার'' বলছিলেন ভূ-রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক সংস্থা ইউরেশিয়া গ্রুপের বৈশ্বিক প্রযুক্তি বিভাগের প্রধান পল ট্রিলো।  

গত শুক্রবার প্রকাশিত এক গবেষণা নোটে ট্রিলো জানান, ''এই প্রথমবার কোটি কোটি মানুষের মুঠোফোনে ব্যবহার করা জনপ্রিয় অ্যাপ বাতিলের প্রচেষ্টা করেছে মার্কিন সরকার।'' 

দুর্ভোগে পড়বেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নাগরিকেরা:

যুক্তরাষ্ট্রে উইচ্যাট সেবা বন্ধ হলে- তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন প্রবাসী চীনা ছাত্র আর চীনা বংশদ্ভুত মার্কিন নাগরিক সম্প্রদায়। 

চীনের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ওয়েইশিন এর বহিঃবিশ্বের বাজার সংস্করণ হচ্ছে উইচ্যাট। এই অ্যাপ শুধু তাৎক্ষনিক বার্তা প্রেরণ ছাড়াও আরো অনেক সেবার সঙ্গে গ্রাহককে যুক্ত করে। যেমন; এর মাধ্যমে তারা অর্থও লেনদেন করতে পারেন। 

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হলে তার আওতায় উইচ্যাট থেকে করা যে কোনো পরিমাণ আর্থিক লেনদেন অবৈধ বলে পরিগণিত হবে। 

এ প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, তারা উইচ্যাট এবং টিকটককে নিষিদ্ধ করার মার্কিন নির্বাহী আদেশের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

''যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে বিদেশি মালিকানাধীন বৈধ ব্যবসায়ে জড়িত প্রতিষ্ঠানকে শোষণ করতে রাষ্ট্রক্ষমতার অপ-ব্যবহার করছে'' সংবাদ সম্মেলনে বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন।  
 

Related Topics

টপ নিউজ

টেনসেট / উইচ্যাট / যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব / প্রযুক্তি যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প
  • পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net