Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
প্রবল বৃষ্টিতে স্বর্ণ খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ৫০

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2020, 08:50 pm
Last modified: 13 September, 2020, 08:56 pm

Related News

  • কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প
  • আপনার হাতের ফোন, এক বিরল ধাতু আর ডিআর কঙ্গোর যুদ্ধের মধ্যে সম্পর্ক কোথায়?
  • কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র
  • শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ল পুলিশের ১৮০ সদস্যের নারী ইউনিট
  • কঙ্গোতে নতুন করে ইবোলার হানা

প্রবল বৃষ্টিতে স্বর্ণ খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ৫০

কঙ্গোয় বেআইনি স্বর্ণ খনিতে ভয়াবহ ধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির জেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।
টিবিএস ডেস্ক
13 September, 2020, 08:50 pm
Last modified: 13 September, 2020, 08:56 pm
প্রতীকী ছবি

কঙ্গোয় ভয়াবহ সোনার খনি দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। সে দেশের পূর্বাঞ্চলের দক্ষিণ কিভু প্রদেশে কামিতুগা শহরের কাছে তিনটি স্বর্ণ খনিতে ধস নামে। সে সময় ওই সমস্ত খনিতে ৫০ জনের বেশি কাজ করছিলেন। মাটির স্তূপের তলায় তাঁদের মধ্যে অধিকাংশই চাপা পড়ে গিয়েছেন।

গত কয়েকদিন থেকে ওই এলাকায় একনাগাড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, যার জেরে এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কামিতুগার মেয়র অ্যালেক্সজান্দ্রে বুন্দিয়া জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা নাগাদ হঠাৎ দেওয়াল ভেঙে খনিতে জল ঢুকতে শুরু করে। খনিতে কর্মরত শ্রমিক ও পরিবহন কর্মীরা জলের তোড়ে ভেসে যান বলে জানিয়েছেন তিনি। 

মেয়র আরও জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। পাম্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত খনিগুলি থেকে জল ছেঁচে বের করার কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধসে পড়া খনি তিনটি ৫০ মিটার গভীর। দুর্ঘটনার সময় অন্তত ৫০ জন সেখানে কাজ করছিলেন।

কঙ্গোতে অনেক ছোট ছোট খনি আছে। এই সমস্ত খনিগুলি সরকারি খাতায় কোন সংস্থার মালিকানাধীন নয়। তবুও বেআইনিভাবে বছরের পর বছর সেখানে খনন কাজ হয়। কোনও ব্যক্তি বা সংস্থা এই সমস্ত খনি পরিচালনা করে। তারাই শ্রমিক নিয়োগ করে। আধুনিক প্রযুক্তি তো দূরের কথা, শ্রমিকদের জন্য ন্যূনতম সুরক্ষার বন্দোবস্ত পর্যন্ত নেই। ফলশ্রুতিতে দুর্ঘটনা এখানকার রোজকার ঘটনা। 

প্রতি বছর এই সমস্ত দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ যায়। তবুও এই বেআইনি খনিগুলি বন্ধ করা বা সেগুলি সরকারি নিয়ন্ত্রণের আওতায় আনার ক্ষেত্রে কোনও তৎপরতা নেই প্রশাসনের।

এই সমস্ত এলাকা অর্থনৈতিক ভাবে খুব পিছিয়ে। দারিদ্র্য এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। যে কারণে রুটিরুজির টানে জীবনের ঝুঁকি নিয়ে হলেও অবৈধ খনিতে কাজ করতে বাধ্য হন বহু মানুষ। এমনকী মহিলা এবং নাবালকদেরকেও এই সমস্ত খনিতে কাজ করতে দেখা যায়।

চলতি বছরের প্রথম দিকে মানিএমা এবং কাতাঙ্গায় ভয়াবহ খনি ধসে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছিল। যে খনিতে দুর্ঘটনা হয়েছিল সেটি অবৈধ ছিল, বলে পরবর্তী সময়ে তদন্তে জানা যায়।

  • সূত্র: এই সময় 

Related Topics

টপ নিউজ

কঙ্গো / অবৈধ স্বর্ণখনিতে দূর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প
  • আপনার হাতের ফোন, এক বিরল ধাতু আর ডিআর কঙ্গোর যুদ্ধের মধ্যে সম্পর্ক কোথায়?
  • কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র
  • শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ল পুলিশের ১৮০ সদস্যের নারী ইউনিট
  • কঙ্গোতে নতুন করে ইবোলার হানা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net