Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সোনিয়া প্রিয়াঙ্কা মনমোহন

আন্তর্জাতিক

ইউএনবি রিপোর্ট
06 October, 2019, 07:20 pm
Last modified: 06 October, 2019, 07:31 pm

Related News

  • জুলাই হত্যা মামলা: হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আরও ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ
  • শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি: পার্লামেন্টকে দেশটির সরকার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আবেদন ‘পর্যালোচনা’ করছে ভারত
  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সোনিয়া প্রিয়াঙ্কা মনমোহন

এই সাক্ষাৎ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন উচ্ছ্বসিত...
ইউএনবি রিপোর্ট
06 October, 2019, 07:20 pm
Last modified: 06 October, 2019, 07:31 pm
শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী রোববার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। 

নয়াদিল্লিতে শেখ হাসিনা তাজমহল হোটেলে অবস্থান করছেন, সেখানেই কংগ্রেস নেত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া-তনয়া প্রিয়াঙ্কা গান্ধী।   

সাক্ষাতে তাঁরা আনন্দঘন সময় কাটান এবং পরস্পরকে নিয়ে পুরনো স্মৃতি চারণ করেন।

প্রিয়াঙ্কা গান্ধীকে আলিঙ্গন করলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী তাঁর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাতের বিস্তারিত সাংবাদিকদের জানান। 

কংগ্রেস নেতাদের উপস্থিতিতে, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের বাংলাদেশের পাশে থাকার বিষয়টি স্মরণ করেন শেখ হাসিনা।  

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়েছেন। সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। তিনি সোনিয়া গান্ধীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতারা

এই সাক্ষাৎ নিয়ে কংগ্রেসের অন্যতম জেনারেল সেক্রেটারি ও উত্তর প্রদেশের পূর্বাংশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন উচ্ছ্বসিত। তিনি এ নিয়ে টুইট করেন এভাবে: “কত দিন ধরে শেখ হাসিনাজির সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম। এমন একটা আলিঙ্গন অনেক দিন ধরে পাওনা ছিল। ব্যক্তিগত কষ্ট সামলে নিয়ে, লড়াই করে, সাহস ও ধৈর্য নিয়ে নিজের বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার যে শক্তি তাঁর, সেটা আমার জন্য সবসময়ই বিরাট প্রেরণা।” 

কংগ্রেস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং শেখ হেলালউদ্দিন এমপি।

Related Topics

টপ নিউজ

সোনিয়া গান্ধী / ভারতীয় জাতীয় কংগ্রেস / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • জুলাই হত্যা মামলা: হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আরও ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ
  • শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি: পার্লামেন্টকে দেশটির সরকার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আবেদন ‘পর্যালোচনা’ করছে ভারত
  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net