Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
পৃথিবীর ৩০% ভূমি ও সাগর রক্ষার জন্য ১০০ কোটি ডলার দান করলেন জেফ বেজোস

আন্তর্জাতিক

21 September, 2021, 09:00 pm
Last modified: 21 September, 2021, 09:02 pm

Related News

  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

পৃথিবীর ৩০% ভূমি ও সাগর রক্ষার জন্য ১০০ কোটি ডলার দান করলেন জেফ বেজোস

বেজোস ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষায় জোর দিচ্ছেন, কারণ এতে প্রায় ৮০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রক্ষা করা যাবে এবং দুই-তৃতীয়াংশ সুপেয় পানি সংরক্ষণ করা যাবে।
21 September, 2021, 09:00 pm
Last modified: 21 September, 2021, 09:02 pm
জেগ বেজোস | ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষার জন্য ১০০ কোটি ডলার দান করলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গণহারে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঠেকিয়ে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষার জন্য এই দান করলেন তিনি। দ্য ওয়াশিংটন পোষ্টের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর।

২০২০ সালে ধরিত্রী তহবিল (আর্থ ফান্ড) গঠন করেন বেজোস। ফান্ডটি এক বিবৃতিতে জানিয়েছে, বেজোসের অনুদানের এই অর্থ মূলত কঙ্গো অববাহিকা, ক্রান্তীয় আন্দিজ ও ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে ব্যয় হবে। 

এই ১০০ কোটি ডলার চলতি বছরেই কাজে লাগাতে শুরু করার পরিকল্পনা রয়েছে বেজোসের। আর্থ ফান্ডের বিবৃতিতে বলা হয়, বেজোস ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষায় জোর দিচ্ছেন, কারণ এতে প্রায় ৮০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রক্ষা করা যাবে এবং দুই-তৃতীয়াংশ সুপেয় পানি সংরক্ষণ করা যাবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ জলবায়ু উপদেষ্টা জন কেরি ও জাতিসংঘের ডেপুটি মহাসচিব আমিনা মোহাম্মদ বেজোসের এই অনুদানের প্রশংসা করেছেন।

তবে সবচেয়ে ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেজোস অন্য ধনকুবেরদের মতো তেমন দান করেন না। ওয়ারেন বাফেট ও বিল গেটসের স্থাপন করা 'গিভিং প্লেজে'ও স্বাক্ষর করেননি তিনি। গিভিং প্লেজে স্বাক্ষরকারী ধনকুবেররা তাদের সিংহভাগ সম্পদই দাতব্য কাজে দান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অবশ্য গত কয়েক বছরে মানবহিতৈষী কাজে অনুবাদের পরিমাণ বাড়িয়েছেন বেজোস। পরিবেশ রক্ষায় অনুদানের পাশাপাশি প্রিস্কুল ও গৃহহীন পরিবারগুলোর জন্য একটা তহবিল গঠন করেছেন তিনি।

এর আগেও অনেক ধনকুবের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করতে অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, মিডিয়া উদ্যোক্তা ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, হেজ ফান্ডের টম স্টেয়ার।

  • সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / জেফ বেজোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net