Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
পরবর্তী মহামারি আরও মারাত্মক হতে পারে: সারাহ গিলবার্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 December, 2021, 03:10 pm
Last modified: 06 December, 2021, 03:14 pm

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

পরবর্তী মহামারি আরও মারাত্মক হতে পারে: সারাহ গিলবার্ট

করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বিশ্বব্যাপী প্রায় ৫০ লাখ মানুষের। তবে, সামনের দিনগুলোতে এরচেয়েও ভয়াবহ মহামারি আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
টিবিএস ডেস্ক
06 December, 2021, 03:10 pm
Last modified: 06 December, 2021, 03:14 pm
অধ্যাপক সারাহ গিলবার্ট। ছবি: স্টিভ পারসন্স/পিএ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার উদ্ভাবক অধ্যাপক সারাহ গিলবার্ট সতর্ক করে দিয়েছেন, বর্তমান করোনা সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারি আরও মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে। 

করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বিশ্বব্যাপী প্রায় ৫০ লাখ মানুষের। তবে, সামনের দিনগুলোতে এরচেয়েও ভয়াবহ মহামারি আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য।

সম্প্রতি ৩০টিরও বেশি দেশে করোনার অতি সংক্রামক 'ওমিক্রন' ভ্যারিয়েন্টের খবর পাওয়া গেছে। এরমধ্যেই ভবিষ্যৎ মহামারি নিয়ে সতর্কবার্তা দিলেন অধ্যাপক গিলবার্ট। 

তিনি বলেন, "মহামারিটি এখনও শেষ হয়নি; পরবর্তীটি আরও খারাপ হতে পারে।" 

৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতা দেওয়ার সময় অধ্যাপক গিলবার্ট আরও বলেন, ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা যেন ব্যর্থ না হয় সেজন্য মহামারি মোকাবেলার প্রস্তুতি হিসেবে আরও তহবিলের প্রয়োজন রয়েছে। 

পাশাপাশি তিনি আরও সতর্ক করেছেন, "ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। এটি সম্পর্কে বিস্তারিত না জানা পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে হবে।"

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক গিলবার্ট ও তার দল করোনার অ্যাট্রাজেনেকা টিকার উদ্ভাবক। তাদের তৈরি টিকা এখন পর্যন্ত ব্যবহৃত হয়েছে ১৭০টিরও বেশি দেশে। 

অধ্যাপক গিলবার্ট আরও বলেন, "কোনো ভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার এটাই শেষ ঘটনা নয়। সত্যি বলতে, পরের মহামারিটি আরও খারাপ হতে পারে। সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।"

পরের মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখনো তহবিল নেই বলে উল্লেখ করেন তিনি। 

সেইসঙ্গে আরও বলেন, "করোনা মোকাবেলায় আমাদের যে অগ্রগতি ও জ্ঞান অর্জন হয়েছে, তা যেন কোনোভাবেই বৃথা না যায়।"

বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তারে ধীরতা আনতে দ্রুতই যথাযথ পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক সারাহ গিলবার্ট।


সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / মহামারি / ওমিক্রন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net