Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 February, 2020, 12:50 pm
Last modified: 24 February, 2020, 05:40 pm

Related News

  • আসিয়ানের সদস্যপদ পেতে মাহাথির মোহাম্মদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
  • আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ৪ অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • দক্ষিণ চীন সাগর বেইজিং দাবি করুক, যুদ্ধের দরকার নেই: মাহাথির
  • আবারও হাসপাতালে ভর্তি মাহাথির

পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েও রাখেননি এমন অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ।
টিবিএস ডেস্ক
24 February, 2020, 12:50 pm
Last modified: 24 February, 2020, 05:40 pm
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন।

সোমবার মাহাথির দুই লাইনের এক বিবৃতিতে বলেন, কুয়ালালামপুর সময় বেলা ১ টায় দেশটির বাদশাকে তিনি তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। 

রয়টার্স আরও জানায়, ক্ষমতাসীন সরকার জোট পাকাতান হরপানের থেকেও সরে দাঁড়িয়েছে মাহাথিরের দল প্রবিমি বের্সাতু।

রোববার রাতে তার দল নতুন সরকার গঠন করার পরিকল্পনা করছে এবং এই দলে তার অভিষিক্ত উত্তরাধিকারী আনোয়ার ইব্রাহিমকে বাদ দেওয়া হবে- মাহাথিরের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরে মালয়েশিয়ার রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়।

পুরনো প্রতিদ্বন্দ্বী মাহাথির (৯৪) আর আনোয়ারের (৭২) মধ্যে এই লড়াই দেশের দুই শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা রাজনৈতিক কাহিনীর সর্বশেষতম অধ্যায়।

২০১৮ সালের নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হন আনোয়ার এবং মাহাথির। ছয় দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি শাসন করছিল ইউএমএনও-অধ্যুষিত বরিশান ন্যাশনাল জোট। নির্বাচনে এই জোটকে হারিয়ে দেয় আনোয়ার-মাহাথিরের জোট। জয়ের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করা হয়।

তবে তাদের পাকাতান হরপান জোটে দুজনের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য মাহাথির একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণে প্রতিশ্রুতি রাখতে দেরি করছিলেন। প্রতিশ্রুতি দিয়েও রাখেননি এমন অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ।

অতঃপর জোটের রাজনৈতিক ভাগ্য সর্বশেষ পাঁচটি উপনির্বাচনে পরাজয়ের সাথে ডুবে গেছে।

রোববার রাতে বৈঠকে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন অর্থনীতিমন্ত্রী মোহাম্মদ আজমিন আলীর। ফলে তার সঙ্গেও আনোয়ারের বিচ্ছেদ ঘটে।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন মাহাথিরের ডেপুটি ছিলেন আনোয়ার। কিন্তু ১৯৯৯ সালে তাকে অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশের পরে তাকে বরখাস্ত করেন মাহাথির।

এরপরেই আনোয়ারকে তদন্তের জন্য কারাগারে বন্দিও করা হয়েছিল।

 

Related Topics

টপ নিউজ

মাহাথির মোহাম্মদ / মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • আসিয়ানের সদস্যপদ পেতে মাহাথির মোহাম্মদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
  • আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ৪ অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • দক্ষিণ চীন সাগর বেইজিং দাবি করুক, যুদ্ধের দরকার নেই: মাহাথির
  • আবারও হাসপাতালে ভর্তি মাহাথির

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net