Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
নিয়োগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 November, 2021, 11:40 am
Last modified: 25 November, 2021, 02:32 pm

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

নিয়োগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

একক দলীয় সরকারের নেতা হিসেবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যান্ডারসন।
টিবিএস ডেস্ক
25 November, 2021, 11:40 am
Last modified: 25 November, 2021, 02:32 pm
ছবি: রয়টার্স

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নেতা হিসেবে ঘোষণা করা হয় অ্যান্ডারসনকে; তবে, তার শরিক জোট সরকার থেকে সরে দাঁড়ালে এবং তিনি সংসদে বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন।

পরবর্তীতে, পার্লামেন্টে বিরোধী দলের তৈরি বাজেটের পক্ষেই বেশি সংখ্যক ভোট পড়তে দেখা যায়। সেই বাজেটে অভিবাসী বিরোধী চরম ডানপন্থী নীতির উল্লেখ রয়েছে।

অ্যান্ডারসন সাংবাদিকদের বলেন, "আমি স্পিকারকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই।"

"জোট সরকারের ওপর থেকে কোনো দল সমর্থন তুলে নিলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এটিই সুইডেনের সাংবিধানিক নিয়ম। এই নিয়ম মেনে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ একটি সরকারের নেতৃত্ব আমি কখনই দিতে পারিনা," তিনি আরও যোগ করেন। 

তবে, একক দলীয় সরকারের নেতা হিসেবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যান্ডারসন।

এদিকে তার জোট শরিক গ্রিনস পার্টি জানিয়েছে, তারা উগ্র ডানপন্থীদের তৈরি বাজেট কখনই গ্রহণ করতে পারে না।

সুইডিশ আইন অনুসারে, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে যদি সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোট না পড়ে, তাহলেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারবেন। মূলত এ কারণেই বুধবার ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে স্বল্প সময়ের জন্য ইতিহাস গড়ার সুযোগ পেয়েছিলেন।

দেশটির পার্লামেন্ট রিকসড্যাগের ৩৪৯ সদস্যের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন অ্যান্ডারসনের বিপক্ষে। তবে ১১৭টি ভোট তার পক্ষে যাওয়ায় ও ৫৭ জন ভোটদানে বিরত থাকায় বিজয়ী হয়েছিলেন তিনি। সুইডেনের সংবিধান অনুসারে, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে। 

ইউনিভার্সিটি সিটি অফ ইউপসালার সাবেক সাঁতারু চ্যাম্পিয়ন অ্যান্ডারসন ১৯৯৬ সালে রাজনীতিতে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী গোরান পারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাজনৈতিক কর্মজীবন শুরু করেন তিনি। এছাড়া, গত সাত বছর যাবত তিনি সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে পালন করে আসছিলেন।

সূত্র: বিবিসি 
 
Related Topics

টপ নিউজ

সুইডেনের প্রথন নারী প্রধানমন্ত্রী / সুইডেন / ম্যাগডালেনা অ্যান্ডারসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net