Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নিউইয়র্কে নতুন জীবন শুরু করলেন জাপানের রাজকুমারী  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2021, 09:10 pm
Last modified: 15 November, 2021, 09:20 pm

Related News

  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

নিউইয়র্কে নতুন জীবন শুরু করলেন জাপানের রাজকুমারী  

রোববার একটি বাণিজ্যিক ফ্লাইটে করে টোকিও থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জাপানি টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষারত এই জুটিকে ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা।
টিবিএস ডেস্ক
15 November, 2021, 09:10 pm
Last modified: 15 November, 2021, 09:20 pm
ছবি: ডেইলি মেইল

প্রেমের জন্য সবকিছু ছেড়ে অবশেষে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো কোমুরো। রাজপরিবার ও রাজকীয় মর্যাদা-পদবী বিসর্জন দিয়ে স্বামীর হাত ধরে নিউইয়র্কে এসে পৌঁছেছেন তিনি। 

গত ২৬ অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করেন মাকো। কোমুরোর মায়ের সঙ্গে তার প্রেমিকের অর্থ-সংক্রান্ত এক কেলেঙ্কারির জেরে দীর্ঘদিন যাবত আলোচনার কেন্দ্রে ছিলেন এই জুটি। এই ঘটনা তাকে 'অত্যন্ত দুঃখ ও আঘাত' দিয়েছে বলে জানিয়েছেন মাকো।      

মাকো যে বিয়ের পর নিউইয়র্কে পাড়ি জমাবেন, সে গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। এবার তা সত্যি হলো। রোববার একটি বাণিজ্যিক ফ্লাইটে করে টোকিও থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জাপানি টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষারত এই জুটিকে ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। নিউইয়র্কে আইনজীবি হিসেবে কাজ করছেন কেই, তার পড়াশোনাও এখানকার একটি ল স্কুল থেকে।   

জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী সদস্য কোনো সাধারণ পুরুষকে বিয়ে করলে তার রাজকীয় পদমর্যাদা হারাবেন। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।

কিন্তু কোনো অবস্থাতেই নিজের সিদ্ধান্তে পিছপা হননি জাপানের সম্রাট নারুহিতোর ভাগ্নী মাকো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "সে (কেই কোমুরো) এমন একজন মানুষ যাকে ছাড়া আমি চলতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য এবং হৃদয়কে অনুসরণের জন্য বিয়ে করার সিদ্ধান্তটা জরুরি ছিল।"  

২০১৭ সালে মাকো ও কেই কোমুরোর বাগদানের পর থেকে কেইয়ের পরিবারকে নিয়ে বেশকিছু সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়, কেই কোমুরোর পরিবার আর্থিক সংকটে ভুগছে। 

সে সময় রাজপরিবারের হাউজহোল্ড এজেন্সি জানিয়েছিল, গণমাধ্যমে এ বিষয়ে প্রচুর লেখালেখির কারণে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন মাকো।

গত মাসে বিয়ের পর এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মাকো। এ প্রসঙ্গে তিনি বলেন, "একপাক্ষিক গুজব ও ভিত্তিহীন গল্প ছড়িয়ে পড়ায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। দুঃখকষ্ট ঘিরে ধরেছিল আমাকে।" 

ওই সংবাদ সম্মেলনে তার স্বামী কেই বলেন, মাকোর শারীরিক ও মানসিক বিপর্যয় দেখে তিনিও অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, "আমি মাকোকে ভালোবাসি। আমাদের একটাই জীবন, সেটা আমরা যাকে ভালোবাসি তার সাথেই পার করতে চাই।"   

মাকো-কোমুরো জুটির গল্পকে অবধারিতভাবেই ব্রিটেনের রাজকীয় জুটি হ্যারি-মেগানের সাথে তুলনা করা হচ্ছে।

জাপানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিউইয়র্কে বসবাসের জন ইতোমধ্যেই সব বন্দোবস্ত করে ফেলেছেন মাকো ও তার স্বামী। তবে শহরের ঠিক কোন জায়গায় তারা তাদের নতুন সংসার সাজাবেন, তা এখনো স্পষ্ট নয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

রাজকুমারী মাকো / জাপান / নিউইয়র্ক / রাজপরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net