Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
দু'মাস পর পৃথিবীতে ফিরল স্পেসএক্স ড্রাগন, ৪৫ বছর পর আবারও সমুদ্রে অবতরণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2020, 09:45 am
Last modified: 04 August, 2020, 10:09 am

Related News

  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

দু'মাস পর পৃথিবীতে ফিরল স্পেসএক্স ড্রাগন, ৪৫ বছর পর আবারও সমুদ্রে অবতরণ

আর সবকিছু ঠিকঠাক থাকলে পরের বছর থেকে পর্যটকদের মহাকাশে নিয়ে যেতে পারে স্পেসএক্স ক্যাপসুল। যা গত ৩০ মে প্রথম বেসরকারি মহাকাযান হিসেবে মানুষকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল।
টিবিএস ডেস্ক
04 August, 2020, 09:45 am
Last modified: 04 August, 2020, 10:09 am
মেক্সিকো উপসাগরে অবতরণ (ছবি সৌজন্য টুইটার @nasahqphoto)

দু'মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন নাসার দুটি নভোশ্চরচারী। তাও অত্যন্ত নাটকীয়ভাবে। প্যারাশুটে করে মেক্সিকো উপসাগরে নেমে আসেন তারা। দীর্ঘ ৪৫ বছর পর আবারও মহাকাশ থেকে সমুদ্রে অবতরণ করলেন কোনও মার্কিন মহাকাশচারী। 

দুই মহাকাশচারীর সফল অবতরণের ফলে স্পেসএক্স ড্রাগন (SpaceX Dragon) ক্যাপসুলের দ্বিতীয় মহাকাশযানের রাস্তাও প্রশস্ত হল। পরের মাসেই মহাকাশচারী আবারও মহাকাশের উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা আছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে পরের বছর থেকে পর্যটকদের মহাকাশে নিয়ে যেতে পারে স্পেসএক্স ক্যাপসুল। যা গত ৩০ মে প্রথম বেসরকারি মহাকাযান হিসেবে মানুষকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল।

.@NASA astronauts @AstroBehnken and @Astro_Doug smile and give a thumbs up after the @SpaceX Crew Dragon Endeavour's hatch was opened. https://t.co/5x8PATizvy pic.twitter.com/j1Iz9ikGPa— NASA HQ PHOTO (@nasahqphoto) August 2, 2020

মহাকাশে মাসদুয়েকের বেশি সময় কাটান দুই মহাকাশচারী ডাগ হার্লে এবং বব বেহনকেন। ২৪ ঘণ্টারও কম সময় আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তারা রওনা দেন। মেক্সিকো উপসাগরে তাদের জন্য তৈরি রাখা ছিল স্পেসএক্স-এর একটি উদ্ধারকারী জাহাজ। তাতে চিকিৎসক, নার্স-সহ ৪০ জনের বেশি কর্মী ছিলেন। সেই জাহাজের সামনে দুটি ছোটো এবং দ্রুতগামী নৌকা ছিল। মহামারী পরিস্থিতিতে মহাকাশচারীদের সুস্থ রাখার জন্য ওই জাহাজের কর্মীদের গত দু'সপ্তাহ নিভৃতবাসে রাখা হয়েছিল। করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসার পর তাঁরা জাহাজে ওঠার ছাড়পত্র পান।

সফল অবতরণের পর স্পেসএক্স-এর মিশন কন্ট্রোলের তরফে বলা হয়, 'পৃথিবীতে স্বাগত এবং স্পেসএক্স-এর সঙ্গে ওড়ার জন্য ধন্যবাদ।'

Related Topics

টপ নিউজ

স্পেসএক্স / মহাকাশযান / স্পেসএক্স ড্রাগন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net