Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দিল্লি দাঙ্গা: মুসলিমদের সুরক্ষায় বিয়ে হিন্দু সাবিত্রীর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2020, 03:55 pm
Last modified: 28 February, 2020, 04:13 pm

Related News

  • পুলিশের কথায় পাথর ছুঁড়েছি: দিল্লি সহিংসতায় অংশগ্রহণকারীদের স্বীকারোক্তি
  • বাবু খানের জীবনে সবচেয়ে কঠিন যাত্রা
  • ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টুইটের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করল ভারত
  • নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: অমর্ত্য সেন
  • দিল্লির রাস্তায় শুয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য যুবকের মৃত্যু

দিল্লি দাঙ্গা: মুসলিমদের সুরক্ষায় বিয়ে হিন্দু সাবিত্রীর

সাবিত্রী জানান, 'আমার মুসলিম ভাইরা আজ আমাকে রক্ষা করেছে।' বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি। সান্ত্বনা দেয় পরিবার আর প্রতিবেশীরা।
টিবিএস ডেস্ক
28 February, 2020, 03:55 pm
Last modified: 28 February, 2020, 04:13 pm
সাবিত্রী প্রসাদ আর তার স্বামী গুলশান। ছবি: রয়টার্স

বুধবার ছিল সাবিত্রীর বিয়ে। হাতে মেহেদির লালিমা, মুখে হলুদ-চন্দনের দাগ। পরনে লাল টুকটুকে কাপড়। কেঁদে চলেছেন তিনি। কিন্তু বাপের বাড়ি ছেড়ে যাওয়ার দুঃখে নয়, সাবিত্রী কাঁদছেন, কারণ বাইরে সমানে চলছে দাঙ্গা আর লুটপাট। এমন দিনেই দিল্লির সাবিত্রী প্রসাদ বসেছেন বিয়ের পিঁড়িতে। 

গত মঙ্গলবার ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে প্রচণ্ড সাম্প্রদায়িক দাঙ্গায় ওলটপালট হয়ে গেছে মানুষের জীবন। 

এর পরের দিনই বিয়ের দিন ঠিক করেন সাবিত্রীর বাবা। সাবিত্রীদের বাড়ি মুসলিম অধ্যুষিত চাঁদবাগ এলাকায়। আর এই মুসলিম প্রতিবেশীরাই শেষ পর্যন্ত রক্ষা করেছে সাবিত্রীদের। 

বার্তা সংস্থা রয়টার্সের একটি দল সেদিন বাড়িটি পরিদর্শন করে। তাদেরকে সাবিত্রী জানান, 'আমার মুসলিম ভাইরা আজ আমাকে রক্ষা করেছে।' বলতে বলতেই কেঁদে ফেলেন সাবিত্রী। সান্ত্বনা দেয় তার পরিবার আর প্রতিবেশীরা।

চাঁদবাগ এলাকার এক সরু গলিতে ছোট্ট এক ইটের বাড়ি। সেখানেই চুপিসারে বিয়ের আয়োজন হয় সাবিত্রী আর গুলশানের। অথচ গলির বাইরে মূল রাস্তায় রীতিমতো যুদ্ধক্ষেত্র। সমানে ভাঙচুর হচ্ছে দোকানপাট, জ্বালিয়ে দেওয়া হয়েছে এক মুসলিম মাজার। আর উভয় দলের ছোঁড়া পাথরে ভরে গেছে রাস্তা।

এই দাঙ্গায় চাঁদবাগ ও এর আশেপাশের এলাকায় নিহত হয়েছে ৩২ জন, আহত হয়েছেন হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের শত শত মানুষ।

সোমবার ও মঙ্গলবার ঘটে যাওয়া দাঙ্গার বিষয়ে সাবিত্রীর বাবা ভোদে প্রসাদ বলেন, 'আমরা ছাদে গিয়ে দেখি শুধু ধোঁয়া, দাউ দাউ করে আগুন জ্বলছে সবখানে। এসব কী হচ্ছে? আমরা তো শুধুই শান্তি চাই।'

ভোদে প্রসাদ জানান, কোনো সমস্যা ছাড়াই বছরের পর বছর ধরে মুসলমানদের পাশাপাশি তিনি এই অঞ্চলে বাস করছেন।

তিনি বলেন, 'কারা এসব দাঙ্গা করছে, সহিংসতা চালাচ্ছে তা আমরা জানি না; তবে তারা আমার প্রতিবেশী নয়। এখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে কোনো শত্রুতা নেই।'

Related Topics

টপ নিউজ

দিল্লি দাঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • পুলিশের কথায় পাথর ছুঁড়েছি: দিল্লি সহিংসতায় অংশগ্রহণকারীদের স্বীকারোক্তি
  • বাবু খানের জীবনে সবচেয়ে কঠিন যাত্রা
  • ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টুইটের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করল ভারত
  • নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: অমর্ত্য সেন
  • দিল্লির রাস্তায় শুয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য যুবকের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net