Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দিল্লি থমথমে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 February, 2020, 02:00 pm
Last modified: 26 February, 2020, 09:53 pm

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

দিল্লি থমথমে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

দিল্লিতে সহিংসতায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি আহত অন্তত ১৯০ জন। অন্যদিকে, রাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘেরাও করে গ্রেপ্তার হয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
টিবিএস ডেস্ক
26 February, 2020, 02:00 pm
Last modified: 26 February, 2020, 09:53 pm

ভারতের উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ অঞ্চলে সিএএ কেন্দ্রিক আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত  ২৭ জন নিহত হয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে গুরু তেগবাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ। সহিংসতার জেরে আহত হয়েছেন অন্তত ১৯০ জন।

সহিংসতা বন্ধের দাবিতে মঙ্গলবার গভীর রাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘেরাও করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় তাদের সরাতে জলকামান ব্যবহার করে পুলিশ। এরপর বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সিভিল লাইনস থানায়। তবে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

জামিয়া কো-অর্ডিনেশন কমিটি (জেসিসি) এবং অ্যালামনি অ্যাসোসিয়েশন অব জামিয়া মিলিয়া ইসলামিয়া (এএজেএমআই) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেয় বলে জানা গেছে। ভোর সাড়ে তিনটায় তাদের হঠাতে পুলিশ জলকামান ব্যবহার করে। এ সময়েই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে দিল্লি পুলিশ প্রধান অমূল্য পট্টনায়েকের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর আগে উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি বেদ প্রকাশ সূর্যের সীলামপুর দপ্তরে বৈঠক করেন তারা। রাতে শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিয়ে জাফরাবাদ, গোকুলপুরী, মৌজপুর ও ভজনপুরের মতো আক্রান্ত এলাকা ঘুরে দেখেন অজিত ডোভাল।

সিএএ বিরোধী প্রতিবাদ অবস্থান রাতেই জাফরাবাদ মেট্রো স্টেশন ও মৌজপুর চওক থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় ফাঁকা হয়ে যায় ফুটা রোড অঞ্চল। এই খবর জানিয়েছেন দিল্লির স্পেশাল কমনিশনার সতীশ গোলচা।

বুধবার সকালে উত্তপ্ত এলাকার রাস্তাঘাট জনশূন্য ও থমথমে দেখা গেছে। বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়।

Related Topics

টপ নিউজ

দিল্লি / সহিংসতা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net