Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
তালেবানের আগ্রাসনে সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালাল শত শত আফগান সৈন্য

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
05 July, 2021, 09:10 pm
Last modified: 05 July, 2021, 09:18 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

তালেবানের আগ্রাসনে সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালাল শত শত আফগান সৈন্য

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের ক্রমাগত আগ্রাসনের মুখে আফগান বাহিনীর শত শত সদস্য পালিয়ে গেছে। তবে গতকাল রোববারই পালিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক সদস্য।
টিবিএস ডেস্ক 
05 July, 2021, 09:10 pm
Last modified: 05 July, 2021, 09:18 pm
বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদে শক্তিবৃদ্ধির অংশ হিসেবে এসে পৌঁছেছেন আফগান কম্যান্ডো বাহিনীর সদস্যরা। প্রাদেশিক রাজধানীর আশেপাশের জেলাগুলো ইতোমধ্যেই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। ছবি: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়য়/ হ্যান্ডআউট ভায়া রয়টার্স

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের আগ্রাসন অব্যাহত আছে। তাদের অভিযানের মুখে টিকতে না পেরে গত রোববার (৪ জুলাই) আফগান বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য সীমান্ত পেরিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছে। কয়েক ডজন আফগান সেনাও আটক হয়েছে বিদ্রোহীদের হাতে। এ তথ্য দিয়েছে তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।

২০ বছর পর আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে বিদেশি বাহিনী। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া অবশ্য এখনও সম্পন্ন হয়নি। এরই মধ্যে আফগানিস্তানে একের পর এক জেলা দখলে নিতে শুরু করেছে তালেবানরা। 

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের ক্রমাগত আগ্রাসনের মুখে আফগান বাহিনীর শত শত সদস্য পালিয়ে গেছে। তবে গতকাল রোববারই পালিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক সদস্য।

উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের গুরুত্বপূর্ণ ছয়টি জেলার দখল নিয়েছে তালেবানরা। তাজিকিস্তান ও চীনের সঙ্গে জেলাগুলোর সীমান্ত রয়েছে। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের অনুমতি-সাপেক্ষে আফগান বাহিনীর ১,০৩৭ জন সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে ঢুকেছেন।

রোববার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন।

তারপরই তাজিক প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলের ঘটনাবলির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব্য উদ্বাস্তুদের জন্য শিবির স্থাপনের কথাও ভাবছে তাজিক সরকার।

একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তাও, সৈন্যদের তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি পালিয়ে যাওয়া সৈন্যদের সঠিক সংখ্যা জানেন না। আজ সোমবার তিনি রয়টার্সকে বলেন, "তালেবানরা সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই এই মানুষগুলোর সীমান্ত পেরিয়ে পালানো ছাড়া কোনো উপায় ছিল না।"

তালেবানরা পশ্চিমা বাহিনীর ওপর আক্রমণ বন্ধ করেছে। কিন্তু আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।তালেবান ও পশ্চিমা মদদপুষ্ট আফগান সরকার, দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনাও অমীমাংসিত রয়ে গেছে।

আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব বলেছেন, তালেবানের হামলা সরকারের কাছে অপ্রত্যাশিত ছিল। আফগান বাহিনী পাল্টা হামলা চালাবে বলেও জানান তিনি।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

তালেবান / আফগানিস্তান / পশ্চিমা সমর্থিত আফগান সরকার / তাজিকিস্তান / সেনা পলায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net