Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর: মার্কিন গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 August, 2021, 05:15 pm
Last modified: 25 August, 2021, 05:18 pm

Related News

  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর: মার্কিন গবেষণা

গবেষকরা জানান, ভ্যাকসিনের কার্যকারিতা কমে আসার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সময়ের সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতার হার কমে আসার বিষয়টিও রয়েছে এরমধ্যে। তার ওপর, ৬৬ শতাংশ কার্যকারিতার হারের বিষয়টি খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু মানুষের সংক্রমণের পরীক্ষায় উঠে এসেছে। 
টিবিএস ডেস্ক
25 August, 2021, 05:15 pm
Last modified: 25 August, 2021, 05:18 pm

কোভিড সংক্রমণের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার এমআরএনএ ভ্যাকসিনের কার্যকারিতার হার ছিল ৯১ শতাংশ। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ অধিক হারে ছড়িয়ে পড়ার পর এ হার ৬৬ শতাংশে নেমে এসেছে বলে দেখা যায় মার্কিন স্বাস্থ্যকর্মীদের সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণায়। 

ভ্যাকসিন দুটির অনুমোদনের পর স্বাস্থ্যকর্মী, জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের টিকাদান শুরুর পর থেকে বড় পরিসরে টিকাদানে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নিরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

দেশটির ছয়টি অঙ্গরাজ্যের স্বাস্থ্যসেবা কর্মীদের কোভিড-১৯ এর উপসর্গ দেখা যাওয়ার ভিত্তিতে প্রতি সপ্তাহে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে গবেষকরা উপসর্গযুক্ত ও উপসর্গবিহীন কোভিড সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যাকারিতা পরীক্ষা করেন। 

২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১০ এপ্রিল পর্যন্ত গবেষণার প্রাথমিক সময়ে ভ্যাকসিন নিয়েছেন ও নেননি এমন ব্যক্তি এবং যতোটুকু সময় পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তার ওপর ভিত্তি করে ভ্যাকসিনের কার্যকারিতার হার ৯১ শতাংশের মতো ছিল বলে দেখতে পান গবেষকরা। 

তবে, ১৪ আগস্টের আগের সপ্তাহগুলোতে যখন অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট অধিক হারে ছড়িয়ে পড়ে, ভ্যাকসিনের কার্যকারিতা ৬৬ শতাংশে নেমে আসে। 

গবেষকরা জানান, ভ্যাকসিনের কার্যকারিতা কমে আসার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সময়ের সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতার হার কমে আসার বিষয়টিও রয়েছে এরমধ্যে। তার ওপর, ৬৬ শতাংশ কার্যকারিতার হারের বিষয়টি খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু মানুষের সংক্রমণের পরীক্ষায় উঠে এসেছে। 

সাম্প্রতিক আরও বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যাকারিতার হার কমে এসেছে, তবে বিভিন্ন গবেষণার ফলাফলে ভিন্ন ভিন্ন কার্যকারিতার হার উঠে এসেছে। 

নিউইয়র্কের রোগীদের ওপর চালানো সিডিসির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার হার কমে গেলেও, মারাত্মক অসুস্থতা থেকে ভ্যাকসিন এখনো ৯০ শতাংশের বেশি সুরক্ষা দেয়।  

লস অ্যাঞ্জেলেসের রোগীদের ওপর চালানো সিডিসির আরেক গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের তুলনায় ২৯.২ শতাংশ বেশি। 

জুলাইয়ের শুরু থেকে যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্তদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। 

ভাইরোলজিকাল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২০ সালে কোভিড আক্রান্তদের প্রথম টেস্টে যে পরিমাণ ভাইরাসের উপস্থিতি দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে তা এক হাজার গুণ বেশি। 

  • সূত্র: এএফপি 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / টিকা / টিকাদান / এমআরএনএ / এমআরএনএ ভ্যাকসিন / টিকার কার্যকারিতা / ভ্যাকসিনের কার্যকারিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net