Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ট্রাম্পের প্রস্তাবে কাশ্মীর সিদ্ধান্তে ‘উৎসাহিত হতে পারে’ ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2020, 07:05 pm
Last modified: 18 February, 2020, 07:14 pm

Related News

  • ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

ট্রাম্পের প্রস্তাবে কাশ্মীর সিদ্ধান্তে ‘উৎসাহিত হতে পারে’ ভারত

মার্কিন আইনসভা কংগ্রেসের জন্য প্রস্তুতকৃত কংগ্রেশন্যাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বলে ডনের খবরে জানানো হয়েছে। 
টিবিএস ডেস্ক
18 February, 2020, 07:05 pm
Last modified: 18 February, 2020, 07:14 pm

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছিলেন, তাতে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিতে ভারত উৎসাহিত হতে পারে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন আইনসভা কংগ্রেসের জন্য প্রস্তুতকৃত কংগ্রেশন্যাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বলে ডনের খবরে জানানো হয়েছে। 

সিআরএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২২ জুলাই নিজ দপ্তর হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে বসে প্রশ্নোত্তর দিচ্ছিলেন ট্রাম্প। 

ওই সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ওই মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর বিবাদে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।  

ট্রাম্পের এ বক্তব্য নিয়ে শোরগোল শুরু হয় ভারতের পার্লামেন্টে। বিরোধী দলের সদস্যরা ওয়াকআউটের পাশাপাশি এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

জবাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার জানায়, মোদি কখনো এ ধরনের কোনো প্রস্তাব দেননি। 

সিআরএসের প্রতিবেদনে বলা হয়, মোদি সরকারের ব্যাখ্যার পরও উদ্বেগ কাটেনি ভারতীয় বিশ্লেষকদের। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের দৃশ্যত উষ্ণ অভ্যর্থনা, আফগানিস্তানে সংকট থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান সহায়তা করবে বলে তার আশাবাদ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট পেতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের উদ্বিগ্ন করে।

কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব ভারতীয় পর্যবেক্ষকদের বিশেষভাবে নাড়া দেয় বলে সিআরএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পর্যবেক্ষকদের কেউ কেউ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি মোদির আস্থার প্রাজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন।

সিআরএসের প্রতিবেদনে আরও বলা হয়, উল্লিখিত ঘটনাগুলো গত বছরের আগস্টে কাশ্মীরের মর্যাদা কেড়ে নিতে ভারতকে উৎসাহিত করতে পারে।

২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের পার্লামেন্ট। একই সঙ্গে কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এর মধ্যে জম্মু-কাশ্মীরের আইনসভা থাকলেও লাদাখের তা থাকবে না। 

বিজেপি নেতৃত্বাধীন সরকারের এ সিদ্ধান্তের পর থেকে কার্যত অবরুদ্ধ কাশ্মীর। অঞ্চলটির শীর্ষ নেতাদের কারাবন্দি করে রাখা হয়েছে। জনগণের চলাচলে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / প্রস্তাব / কাশ্মীর / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net