Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
জাতিসংঘ আদালতে রোহিঙ্গাদের হয়ে লড়বেন আমাল ক্লুনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 February, 2020, 04:20 pm
Last modified: 26 February, 2020, 05:08 pm

Related News

  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা
  • রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে: সেনাপ্রধান
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

জাতিসংঘ আদালতে রোহিঙ্গাদের হয়ে লড়বেন আমাল ক্লুনি

এই লেবানিজ-ব্রিটিশ আইনজীবী রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য পৃথিবীর সর্বোচ্চ আদালতে মালদ্বীপের প্রতিনিধিত্ব করবেন।
টিবিএস ডেস্ক 
26 February, 2020, 04:20 pm
Last modified: 26 February, 2020, 05:08 pm

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের পক্ষে লড়ার জন্য প্রখ্যাত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে মালদ্বীপ।

৪২ বছর বয়সী এই লেবানিজ-ব্রিটিশ আইনজীবী রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য পৃথিবীর সর্বোচ্চ আদালতে মালদ্বীপের প্রতিনিধিত্ব করবেন। খবর বিবিসির।

আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার সঙ্গে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ান এই দেশটির সরকার।

জাতিসংঘে এর আগে আমাল ক্লুনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষে আইনী লড়াই করেছেন। ২০১৫ সালে মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ক্লুনির লড়াইয়ে পরবর্তীকালে জাতিসংঘ সেই কারাদণ্ডকে অবৈধ ঘোষণা করেছিল। তাই এবারও এই আইনজীবীর ওপর আস্থা রাখল দেশটি।

এদিকে, রোহিঙ্গা গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের সুরক্ষা চেয়ে গত বছরের নভেম্বর মাসে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। 

এই প্রেক্ষিতে মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরার রায় দেয় জাতিসংঘের আদালত। রোহিঙ্গাদের পক্ষে দেওয়া সেই রায়কে স্বাগত জানিয়েছে মালদ্বীপ। এবার তারা ক্লুনিকে নিয়োগ দিয়ে সেই লড়াইয়ে নিজেদের সরাসরি সামিল করল।

এক বিবৃতিতে আমাল ক্লুনিকে উদ্ধৃত করে মালদ্বীপ সরকার জানিয়েছে, আদালতের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচারের চেষ্টা করা হবে।

Related Topics

টপ নিউজ

আমাল ক্লুনি / রোহিঙ্গা / মালদ্বীপ / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা
  • রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে: সেনাপ্রধান
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net