Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সাহায্যের আকুতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 January, 2020, 07:25 pm
Last modified: 25 January, 2020, 07:47 pm

Related News

  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন

চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সাহায্যের আকুতি

তাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহজ করতে একটি হটলাইন নম্বর চালু করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস।
টিবিএস ডেস্ক
25 January, 2020, 07:25 pm
Last modified: 25 January, 2020, 07:47 pm

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফিরতে সহায়তার আকুতি জানিয়েছেন চীনের উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। সাহায্যের আবেদন জানিয়ে তাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহজ করতে একটি হটলাইন নম্বর চালু করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস।

উহান প্রদেশের শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে একটি চিঠি পোস্ট করেছেন ইয়াংজি বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব হোসেন।  চিঠিতে শিক্ষার্থীরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সজিব লেখেন, উহান সিটিতে গত তিন ধরে অচলাবস্থা চলছে। শহরে কোনো গাড়ি চলাচল করছে না। কোনো খাবার, মাস্কও আসছে না।

তিনি লেখেন, গত এক সপ্তাহ ধরে খাদ্য সংকটে ভুগলেও তারা বাইরে যেতে পারছেন না। এ অবস্থা চলতে থাকবে।

উহানে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর বাস জানিয়ে সজিব তাদের জন্য দোয়া করতে বলেন।

ফেসবুক স্ট্যাটাসে কয়েকজনের নম্বর দেওয়া হয়। এর মধ্যে সজিব হোসেনের সঙ্গে +৮৬-১৫৫২৭২১৩১৫১৪, নাঈম হাসানের সঙ্গে +৮৬-১৮৬০২৭৩৬৩৯৬ ও রেজা সুলতানুজ্জামানের সঙ্গে +৮৬-১৩১২৯৯১৫১৪২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

রাকিবিল তূর্য নামে একজন শিক্ষার্থী ফেসবুকে লেখেন, “সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডিও প্রোগ্রামে অধ্যায়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”

তবে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দূতাবাসের কর্মকর্তারা সহায়তার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ইউএনবিকে বলেন, "আমরা এরই মধ্যে চীনের হুবেই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি।"

তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহজ করতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হলো +(৮৬)-১৭৮০১১১৬০০৫। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “বেইজিংয়ে আমাদের অ্যাম্বেসিতে হটলাইন খোলা হয়েছে। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের We Chat গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।”

চীনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ২৬। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক (যিনি একই সঙ্গে যোগাযোগ ও লিয়াজোঁ কর্মকর্তা) করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দূতাবাসকে নিয়মিতই সবশেষ তথ্য জানাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / চীন / বাংলাদেশি শিক্ষার্থী / সাহায্যের আকুতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net