Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
চলতি বছরের শেষদিকে করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা আনবে অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 April, 2021, 08:15 pm
Last modified: 18 April, 2021, 08:27 pm

Related News

  • ক্যান্সারের অ্যান্টিবডি তৈরির জন্য এআই কোম্পানির সাথে চুক্তি অ্যাস্ট্রাজেনেকার
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

চলতি বছরের শেষদিকে করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা আনবে অ্যাস্ট্রাজেনেকা

দ. আফ্রিকার ধরনটি মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমান ভ্যাকসিনের উন্নতকরণ শুরু করেছে
টিবিএস ডেস্ক
18 April, 2021, 08:15 pm
Last modified: 18 April, 2021, 08:27 pm
বেলজিয়ামের একটি টিকা কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বাক্স খুলছেন এক স্বাস্থ্য কর্মী। ছবি: ইভস হারম্যান/ রয়টার্স

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি মোকাবিলা করতে উন্নত ও কার্যকর একটি ভ্যাকসিন তৈরির কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে, বলে জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার অস্ট্রিয়া শাখার এক কর্মকর্তা। 

আজ রোববার (১৮ এপ্রিল) সংস্থাটির অস্ট্রিয়া কান্ট্রি ম্যানেজার সারাহ ওয়াল্টার্স নামক ওই কর্মকর্তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। তিনি কুরিয়ার নামক একটি দৈনিককে সাক্ষাৎকার দেন, যেখানে তিনি স্বীকার করেন যে, দ. আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া নতুন ধরনটি মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তেমন একটা কাজ করে না বলে চলমান গবেষণাগুলোয় কিছু প্রমাণ মিললেও- তথ্যের পরিমাণ টিকাটি অকার্যকর বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট নয়। 

"তবে এ সংক্রান্ত বিশ্লেষণ চলমান থাকা অবস্থাতেই দ. আফ্রিকার ধরনটি মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমান ভ্যাকসিনের উন্নতকরণ শুরু করেছে। চলতি বছরের শেষ নাগাদ উন্নত ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে," ওয়াল্টার্স বলেছেন। 

ইউরোপিয় ইউনিয়নে পূর্ব স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী টিকার চালান দিতে দেরির পেছনে 'জটিল উৎপাদন প্রক্রিয়া'সহ মহামারির কারণে ভ্যাকসিন ডোজের বিপুল চাহিদাকে প্রধানত দায়ী করেন এ কর্মকর্তা। 

তিনি বলেন, "কোনো প্রকার মজুত না রেখেই আমাদের সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। তাই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য কোনো রকম প্রস্তুতি ছিল না। তবে এখন আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ আমরা ইইউকে ৩০ কোটি ডোজ সরবরাহ করতে পারব।" 

কুরিয়ারে দেওয়া ওই সাক্ষাৎকারে ওয়াল্টার্স তার সংস্থার টিকা নিয়ে ওঠা স্বাস্থ্যগত ঝুঁকিগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি। ইতোপূর্বে, ইইউ রক্ত জমাট বাধার ঘটনায় ভ্যাকসিনটির বিষয়ে সতর্কতা জারি করে। ডেনমার্ক এই টিকার ডোজ দেওয়া সম্পূর্ণ বন্ধ করেছে, অন্যদিকে যুক্তরাজ্যে ৩০ বছরের কম বয়সীদের অন্য কোম্পানির টিকাগ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / অ্যাস্ট্রাজেনেকা পিএলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ক্যান্সারের অ্যান্টিবডি তৈরির জন্য এআই কোম্পানির সাথে চুক্তি অ্যাস্ট্রাজেনেকার
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net