Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
চরম আবহাওয়াই এখন স্বাভাবিক: বিশ্ব আবহাওয়া সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 November, 2021, 11:45 am
Last modified: 01 November, 2021, 03:41 pm

Related News

  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!
  • নাটকীয়তা শেষে কপ-২৬ জলবায়ু চুক্তিতে সম্মত দেশগুলো
  • কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ
  • কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  
  • কপ ২৬: জলবায়ু সম্মেলনে বিশ্ববাসীর সত্যিকারের প্রতিক্রিয়া কী

চরম আবহাওয়াই এখন স্বাভাবিক: বিশ্ব আবহাওয়া সংস্থা

তীব্র তাপদাহ এবং প্রবল বন্যার মতো দুর্যোগও নিয়মিত ঘটনায় পরিণত হবে।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 11:45 am
Last modified: 01 November, 2021, 03:41 pm

তীব্র তাপদাহ এবং প্রবল বন্যার মতো চরম আবহাওয়া পরিস্থিতিই এখন স্বাভাবিক বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিওএমও)।

বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) কে সামনে রেখে ২০২১ সালের জলবায়ু প্রতিবেদনে সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনটিতে বলা হয়, "আমাদের চোখের সামনে পৃথিবী বদলে যাচ্ছে"। ২০০২ সাল থেকে ২০ বছরের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রথমবারের মতো প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। ২০২১ সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও নতুন রেকর্ড গড়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার অধ্যাপক পেটেরি তালাস বলেন "চরমভাবাপন্ন আবহাওয়াই এখন নতুন স্বাভাবিক"।

তাপমাত্রা,দুর্যোগ ও চরম আবহাওয়া পরিস্থিতি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার মতো জলবায়ু পরিস্থিতি নির্দেশক বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের ঘনত্ব রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় চলতি বছরসহ গত সাত বছর ছিল উষ্ণতম।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

৯০ এর দশকের শুরু থেকে স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো সূক্ষ্মভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পরিমাপের পর ১৯৯৩ থেকে ২০০২ সালের মধ্যবর্তী সময়ে প্রতিবছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২.১ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তবে, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে হিমবাহ গলতে থাকায় উচ্চতা প্রায় দ্বিগুণহারে ৪.৪ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

"গত দুই সহস্রাব্দের মধ্যে সর্বোচ্চ গতিতে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা," বলেন ব্রিস্টল গ্লাসিওলজি সেন্টারের পরিচালক অধ্যাপক জোনাথন বোম্বার।

"সবকিছু একইভাবে চলতে থাকলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২মিটার পর্যন্ত বাড়বে। ফলে, বিশ্বের প্রায় ৬৩০ মিলিয়ন মানুষকে স্থানান্তরের প্রয়োজন হবে," বলেন তিনি

প্রতিবেদন অনুসারে, তাপমাত্রার হিসাবে ২০২১ সাল রেকর্ড উষ্ণতার ষষ্ঠ বা সপ্তম অবস্থানে থাকবে। চলতি বছরের প্রথম কয়েক মাসে লা নিনার প্রভাবে আবহাওয়া শীতল থাকায় বৈশ্বিক তাপমাত্রা কিছুটা কম ছিল।

স্কটল্যান্ডের গ্লাসগোকে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বের ২০০ দেশের কাছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হবে।

বিভিন্ন গবেষণা অনুসারে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে না পারলে জলবায়ু বিপর্যয় এড়ানো সম্ভব হবে না। কপ-২৬ সম্মেলন থেকে জলবায়ু বিষয়েই সমাধান আসা করছে বিশ্ব।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / বিশ্ব আবহাওয়া সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!
  • নাটকীয়তা শেষে কপ-২৬ জলবায়ু চুক্তিতে সম্মত দেশগুলো
  • কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ
  • কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  
  • কপ ২৬: জলবায়ু সম্মেলনে বিশ্ববাসীর সত্যিকারের প্রতিক্রিয়া কী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net