Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি: রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
16 August, 2021, 06:35 pm
Last modified: 16 August, 2021, 06:44 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি: রাশিয়া

এর আগে আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ সন্দেহ প্রকাশ করেন যে, পালিয়ে যাওয়া কর্মকর্তারা সরকারি কোষাগারের বড় অংশই হয়তো সাথে নিয়ে গেছেন
টিবিএস ডেস্ক 
16 August, 2021, 06:35 pm
Last modified: 16 August, 2021, 06:44 pm
আশরাফ ঘানি। ছবি: রয়টার্স

গত রোববার (১৫ আগস্ট) তালেবানরা রাজধানী কাবুলে প্রবেশ করার মুহূর্তে দেশ ছেড়ে চলে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কাবুলে অবস্থিত রুশ দূতাবাস বলেছে, যাওয়ার সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন তিনি। আরও টাকাকড়ি নিতে চাইলেও বাহনে জায়গা স্বল্পতায় তা আর সম্ভব হয়নি। 

রুশ বার্তা সংস্থা রিয়া এজেন্সি দূতাবাসের বরাত দিয়ে সোমবার (১৬ আগস্ট) এ সংবাদ প্রকাশ করেছে।

রিয়া এজেন্সি রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইসচেঙ্কো'কে উদ্ধৃত করে, "বিদায়ের দ্বারপ্রান্তে থাকা সাবেক শাসকগোষ্ঠীর রাতারাতি পতনকে আশরাফ ঘানির পলায়নের মাধ্যমেই সবচেয়ে ভালো করে ব্যাখ্যা করা যায়। তিনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন। হেলিকপ্টারেও টাকাভর্তি একটি বড় ব্যাগ নিতে চেয়েছিলেন, কিন্তু জায়গা সঙ্কটের কারণে পারেননি। এমনকি কিছু অর্থ বিমানবন্দরের টারম্যাকেও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল"। 

ইসচেঙ্কো তাঁর মন্তব্যের বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সকেও নিশ্চিত করেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্র হিসেবে উল্লেখ করেন। তবে রয়টার্স জানিয়েছে, এ তথ্যের সত্যতা সম্পর্কে তারা এখনও নিশ্চিত হতে পারেনি।   

এর আগে আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ সন্দেহ প্রকাশ করেন যে, পালিয়ে যাওয়া কর্মকর্তারা সরকারি কোষাগারের বড় অংশই হয়তো সাথে নিয়ে যাচ্ছেন। 

মস্কোর ইখো মস্কোভি রেডিও স্টেশনকে তিনি বলেন, "আমি আশা করি, কর্মকর্তারা জাতীয় কোষাগারের সব অর্থ নিয়ে পালিয়ে যাননি। কিছু অর্থ থাকলে তা দিয়ে নতুন প্রশাসন খরচ মেটাতে পারবে।"   

এদিকে কাবুলে নিজেদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে রাশিয়া। দূতাবাস সচল রাখলেও তালেবান সরকারকে আফগানিস্তানের ন্যায্য কর্তৃপক্ষের স্বীকৃতি দেওয়া হবে না বলেও জানিয়েছে মস্কো। রুশ কর্মকর্তারা বলছেন, তালেবানের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের পর স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ভাবা হবে।
   
আশরাফ ঘানি এখন কোন দেশে অবস্থান করছেন তা এখনও জানা যায়নি। রোববার তাঁর প্রশাসনের শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ জানান, তিনি প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন। 

তবে ঘানি জানিয়েছেন, তিনি কাবুলকে রক্তপাত ও সহিংসতার হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

আশরাফ ঘানি / আফগানিস্তান / নগদ অর্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net