Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
কোভিড-১৯: সমুদ্রে আটকে পড়েছেন ৪ লাখ নাবিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 October, 2020, 05:45 pm
Last modified: 31 October, 2020, 05:49 pm

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

কোভিড-১৯: সমুদ্রে আটকে পড়েছেন ৪ লাখ নাবিক

নাবিক পাল্টানোয় নিষেধাজ্ঞা থাকায়, ৫৯ শতাংশ নাবিক তাদের চুক্তির মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছেন। ২৬ শতাংশের বেশি নাবিক আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ সময়ের বেশি সময় ধরে বিদেশে রয়েছেন। অনেকে টানা ১৮ মাস ধরে আছেন সমুদ্রে।
টিবিএস ডেস্ক
31 October, 2020, 05:45 pm
Last modified: 31 October, 2020, 05:49 pm
ছবি: জিমেইল ও আবুদা/বিবিসি

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পরই নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন সমুদ্রে আটকে রয়েছেন লাখ লাখ নাবিক। বিশ্বজুড়ে আনুমানিক ৪ লাখ নাবিক ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

মহামারির সংক্রমণ রোধে দেশগুলো নৌবন্দর বন্ধ করে দেওয়ায় এবং কিছু দেশে নাবিক পাল্টানোর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা এই দীর্ঘ সময় সমুদ্রেই কাটাচ্ছেন। 

দীর্ঘসময় সমুদ্রে কাটানোয় ক্লান্তি ও অবসাদে ভুগছেন বেশিরভাগ নাবিক। অধিকাংশ নাবিকের ইতোমধ্যে চুক্তির মেয়াদ শেষ হয়েছে, আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ ১১ মাস সময়ের বেশি কাজ করছেন অনেকেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো।

৯২৬ জন নাবিকের ওপর চালানো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের (আইটিএফ) সাম্প্রতিক একটি জরিপের ওপর ভিত্তি করে এসব তথ্য প্রকাশ করেছে বিবিসি।

জরিপের ফলাফলে জানা যায়, নাবিক পাল্টানোয় নিষেধাজ্ঞা থাকায়, ৫৯ শতাংশ নাবিক তাদের চুক্তির মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছেন। ২৬ শতাংশের বেশি নাবিক আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ সময়ের বেশি সময় ধরে বিদেশে রয়েছেন। অনেকে টানা ১৮ মাস ধরে আছেন সমুদ্রে।

ক্লান্তি ও অবসাদে ভোগার কারণে মানুষ ও সামুদ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর- এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা সম্পর্কে প্রশ্ন করা হয়ে জরিপটিতে। অংশগ্রহণকারীদের ৭১ শতাংশ জানান, ০-১০ স্কেলে এর সম্ভাবনা পাঁচ বা তার বেশি। সম্ভাবনা ১০ বলে জানান ১৫ শতাংশ নাবিক। ৮ শতাংশ নাবিক বেতন ছাড়াই কাজ করছেন, ৩০ শতাংশ নাবিকের মেডিকেল সাহায্যের প্রয়োজন, যা তারা সমুদ্রে পাচ্ছেন না। 

হংকং শিপওনারস অ্যাসোসিয়েশনের প্রধান বিয়র্ন হোগার্ড জানান, ডেন্টিস্টের কাছে যেতে না পারায়, দাঁতের ব্যথায় নাবিকরা নিজেই দাঁত তুলে ফেলেছেন- এমন ঘটনাও শুনেছেন তিনি। অ্যালেক্সে কুলিবাবা নামের এক রাশিয়ান নাবিক স্ট্রোক করার পর কোভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে ইন্দোনেশিয়ান সরকার জাহাজ ভেড়ানোর অনুমতি দেয়নি। ফলে স্ট্রোক পরবর্তী কিছুদিন তিনি চিকিৎসা পাননি। তার শরীরের একাংশ এখনো কাজ করছে না; দৈনন্দিন কাজেও সাহায্যের প্রয়োজন হয়। এসব অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে চাকরি ছেড়ে কথাও ভাবছেন অনেকে।

মহামারির মধ্যেও নাবিকরা বৈশ্বিক অর্থনীতি সচল রেখেছেন। ইউনিলিভারসহ আরও ৩০টি প্রতিষ্ঠান বৈশ্বিক সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘে চিঠি দিয়েছে।

ইউনিলিভারের প্রধান সাপ্লাই চেইন অফিসার মার্ক এঙ্গেল জানান, 'বর্তমান এই পরিস্থিতির কারণে ইউনিয়নগুলো অভিযোগ করলেই আন্তর্জাতিক বাণিজ্যে সংকট শুরু হবে।' জাহাজে অবস্থানের সর্বোচ্চ সময়ের অতিক্রমের অভিযোগ আসায়, ইতোমধ্যে অস্ট্রেলিয়া পদক্ষেপ নিয়েছে। দুটি জাহাজ আটক করা হয় এই অভিযোগের পর।

সিঙ্গাপুর মার্চ থেকে এ পর্যন্ত ৪০ হাজার নাবিক পাল্টানোর অনুমতি দিয়েছে। কোভিড-১৯ টেস্ট এবং  দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম অনুসরণ করেছে দেশটি। আইটিএফ-ও বর্তমানে সিঙ্গাপুরের এই মডেল অনুসরণে উদ্যোগ নিচ্ছে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

নাবিক / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net