Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
কোভিড টিকা তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ফাইজার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2021, 07:15 pm
Last modified: 13 September, 2021, 07:27 pm

Related News

  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে
  • মডার্না ও ফাইজারের আনা টিকা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে যথেষ্ট কার্যকর
  • অবশেষে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেলেন নোভাক জোকোভিচ
  • ২০ ডিসেম্বর থেকে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

কোভিড টিকা তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ফাইজার

ফাইজার ভেবেছিল, করোনাভাইরাস অল্প কদিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে। এ কারণে তারা প্রথমে কোভিড টিকা তৈরির প্রস্তাব ফিরিয়ে দেয়। যদিও পরে ভুল বুঝতে পেরে বিজ্ঞানী দম্পতি শাহিন-টুরেচির সঙ্গে টিকা তৈরির চুক্তি সম্পন্ন করে।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 07:15 pm
Last modified: 13 September, 2021, 07:27 pm
বায়োএনটেকের প্রতিষ্ঠাতা দম্পতি ড. উগুর শাহিন ও ড. ওজলেম টুরেচি | ছবি: সংগৃহীত

প্রথমে করোনা টিকা তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ফাইজার। কারণ প্রতিষ্ঠানটির কার্যনির্বাহীরা ভেবেছিলেন ভাইরাসটির বিস্তার অচিরেই থেমে যাবে।

ফাইজারের ভাইস-প্রেসিডেন্ট ড. ফিল ডরমিটজারের মনে হয়েছিল এমআরএনএ প্রযুক্তির টিকাটি উদ্ভাবনে হাত দেওয়াটা বড় বেশি পরীক্ষামূলক হয়ে যাবে। এ কারণে প্রথমে বায়োএনটেকের প্রতিষ্ঠাতা ড. উগুর শাহিন ও তার স্ত্রী ড. ওজলেম টুরেচিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

ড. ডরমিটজার স্বীকার করেছেন, 'কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থেকে আমার ধারণা হয়েছিল যে এটা (কোভিড-১৯) নিয়ন্ত্রণে চলে আসবে।'

শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে এমআরএনএ-ভিত্তিক কোভিড টিকা তৈরির সিদ্ধান্তে অটল থাকেন শাহিন ও টুরেচি। বায়োএনটেক এখন ৮৫০ কোটি ডলার মূল্যের প্রতিষ্ঠান। প্রকাশিতব্য বই দ্য ভ্যাকসিন-এ উঠে এসেছে এসব তথ্য। 

ইনফোগ্রাফ: দ্য টেলিগ্রাফ

থমে প্রস্তাব ফিরিয়ে দিলেও ফাইজার ও ড. ডরমিটজারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি শাহিন ও টুরেচির। কারণ ড. শাহিন বুঝতে পেরেছিলেন, ফাইজারের ভাইস-প্রেসিডেন্টের চিন্তা যুক্তিসংগত। 

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে ড. শাহিন বলেন, 'ফিলকে প্রথমবার ফোনকল দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেবে বলেছিলাম, "কয়েক সপ্তাহ পর আবার ওকে ফোন দেব।"'

এই বিজ্ঞানী দম্পতি ভেবেই রেখেছিলেন, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মন বদলাতে বেশিদিন লাগবে না। তাদের ভাবনা সত্য প্রমাণিত হয়েছিল। এর এক মাস পরই দুই কোম্পানির মধ্যে চুক্তি হওয়ার ঘোষণা আসে।

এখন পর্যন্ত ১২০টির বেশি দেশে ফাইজার-বায়োএনটেকের এমআরএনএ প্রযুক্তির টিকার ১৪০ কোটি ডোজ সরবরাহ করা হয়েছে। ফাইজারের চেয়ে বেশি টিকা বিতরণ করতে পেরেছে কেবল চীন।

শাহিন ও টুরেচির এসব গল্প উঠে এসেছে প্রকাশিতব্য দ্য ভ্যকসিন-এ। এ সপ্তাহেই প্রকাশ পাবে বইটি। এই দম্পতির সহায়তায় বইটি লিখেছেন সাংবাদিক জো মিলার। 

তুরস্ক থেকে ছেলেবেলায় শাহিন ও টুরেচি কীভাবে জার্মানিতে অভিবাসী হলেন, তারপর হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে দুই তরুণ ডাক্তারের পরিচয়  হলো, এরপর সেখান থেকে দুজনে মিলে কীভাবে দু-দুটো বিলিয়ন-ডলার মূল্যের বায়োটেক কোম্পানি গড়ে তুললেন—সে গল্প আছে উঠে এসেছে এ বইয়ে। এতে আছে ২০২০-এর গোড়ার দিকে কী করে তারা ঝুঁকি নিয়ে কোভিড টিকা তৈরিতে ঝাঁপিয়ে পড়লেন, সেই গল্পও। 

ফাইজার তাদের ফিরিয়ে দিলেও হতোদ্যম হননি শাহিন-টুরেচি। ল্যানসেট-এ প্রকাশিত এক চীনা গবেষকের নিবন্ধ পড়ে এই দম্পতির মনে বিশ্বাস জন্মে যায় যে একটা মহামারি আসছে। আর সেজন্য তাদের কাজে নামা উচিত। 

ওই নিবন্ধ থেকেই প্রথম জোরালো প্রমাণ পাওয়া যায় যে, ভাইরাসটি মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ড. শাহিন পেয়েছিলেন এরচেয়েও গুরুত্বপূর্ণ তথ্য। নিবন্ধে সাত বছর বয়সি এক মেয়ের কথা উল্লেখ করা হয়েছিল। মেয়েটি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিল অথচ তার মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।

এই তথ্য থেকেই সামনে কী হতে চলেছে, তার একটা ছবি ফুটে ওঠে শাহিনের মনে। তিনি বুঝতে পেরেছিলেন, মহামারি আসন্ন। 

তিনি বলেন, 'আমি হিসাব করে দেখেছিলাম, (ভাইরাসটি) ইতিমধ্যে ক্যান্সারের মতো ছড়াচ্ছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সারেরও কোনো উপসর্গ দেখা যায় না।'

ফাইজার-বায়োএনটেক টিকার দাম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তুলনায় বেশি হওয়ায় বেশ সমালোচনা হয়েছে। প্রকাশিতব্য বইয়ে উল্লেখ আছে, ব্রাসেলসের একদল লবিস্ট ইইউকে ফাইজার-বায়োএনটেকের টিকা না কেনার জন্য চাপ দিয়েছিল। তাদের যুক্তি ছিল, এতে বিপুল পরিমাণ টাকা আমেরিকায় চলে যাবে।

ড. শাহিন বলেছেন, এ টিকা বিক্রি করে তারা যে অর্থ পেয়েছেন, তা অন্য রোগের টিকা তৈরির গবেষণায় কাজে লাগাতে পারবেন। তিনি আরও দাবি করেন, ফাইজার-বায়োএনটেক টিকার মূল্য নিম্ন আয়ের দেশগুলোর জন্য যথেষ্ট সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। নিম্ন আয়ের দেশগুলো আগামী বছরের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ ফাইজার টিকা পাবে। উন্নয়নশীল দেশগুলোতেও ফাইজার টিকার প্রযুক্তির লাইসেন্স দেওয়া হচ্ছে। ফলে ওসব দেশে স্থানীয়ভাবে ফাইজার-বায়োএনটেক টিকা উৎপাদন করা যাবে। 

হাহিন-টুরেচি দম্পতি আশাবাদী যে, অদূর ভবিষ্যতে ক্যান্সারের মতো রোগের জন্য এমআরএনএ টিকা তৈরি করা সম্ভব হবে। ড. শাহিনের তো বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই ক্যান্সারের টিকা আবিষ্কার সঙ্গে। এ ব্যাপারে স্বামীর সঙ্গে একমত ড. টুরেচিও।


  • সূত্র: দ্য টেলিগ্রাফ

Related Topics

টপ নিউজ

কোভিড টিকা / ফাইজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে
  • মডার্না ও ফাইজারের আনা টিকা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে যথেষ্ট কার্যকর
  • অবশেষে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেলেন নোভাক জোকোভিচ
  • ২০ ডিসেম্বর থেকে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net