Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রবল বিক্ষোভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 May, 2020, 11:05 am
Last modified: 30 May, 2020, 11:59 am

Related News

  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • ফ্লয়েড হত্যায় ডেরেক চাওভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড
  • আমি এখনও নিঃশ্বাস নিতে পারছি
  • ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন দোষী সাব্যস্ত
  • জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিতর্কিত মন্তব্য, ক্ষমা প্রার্থনা চেরের

কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রবল বিক্ষোভ

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত ডেরেক শভিন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। আর এই পুরো ঘটনার তদন্ত করছে এফবিআই।
টিবিএস ডেস্ক
30 May, 2020, 11:05 am
Last modified: 30 May, 2020, 11:59 am
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড (৪৬) নামের কৃষ্ণাঙ্গ যুবক নির্মমভাবে খুনের ঘটনার জেরে পুরো যুক্তরাষ্ট্রে চলছে প্রবল বিক্ষোভ ও আন্দোলন। 

আর বিক্ষোভকারীদের চাপে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলবেন। মিনেসোটায় বিক্ষোভ তিনি মেনে নেবেন না।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই খবর জানা গেল। 

শুক্রবার (২৯ মে) জর্জ ফ্লয়েডকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের সময় মিনেসোটা, নিউইয়র্ক এবং আটলান্টায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে নিউইয়র্কেও শুরুর দিকে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন। তবে সিএনএন-এর প্রধান কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। 

এদিকে বিক্ষোভকারীরা জমায়েত হতেই হোয়াইট হাউস লকডাউন করে দেয়া হয়। পরিস্থিতি বিবেচনা করে মিনেসোটার গভর্নর টিম ওয়ালেজ কারফিউ জারি করেন। 

সে অনুসারে কেউ রাত ৮ টার পর রাস্তায় বের হলে কিংবা জনপরিসরে থাকলে জেল এবং এক হাজার ডলার জরিমানা করা হতে পারে বলে জানান গভর্নর।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপের জেরে পুলিশ স্টেশনে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ এভাবে কারো সঙ্গে নির্মম আচরণ করতে পারে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল কৃষ্ণাঙ্গের ওপর এ ধরনের নিপীড়ন বন্ধ করতে হবে।

এদিকে,  জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত ডেরেক শভিন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৯ মে) দেশটির ওই অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানান।

মিনেসোটার ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার জন হ্যারিংটন বলেন, গত সোমবার (২৫ মে) হ্যান্ডকাফ পরা  ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট চেপে ধরে থাকেন ডেরেক শভিন নামের শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কৃষ্ণাঙ্গকে পুলিশ যে অত্যাচার করেছে তা পথচারীরা মোবাইল ফোনে রেকর্ড করেন।

জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা। ছবি: দ্য গার্ডিয়ান

সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা ফ্লয়েডের নামে শ্লোগান দিচ্ছে এবং বলছে 'আমি শ্বাস নিতে পারছি না'।

এ ঘটনায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে তাত্ক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে গতকালের আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা বরখাস্ত পুলিশ সদস্যদেরকে বিচারের মুখোমুখি করার দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ করছে।

ফ্লয়েডের পরিবার জড়িত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছে। ফ্লয়েডের ভাই ফিলোনাইস সিএনএনকে বলেছেন, আমার ভাই আর ফিরবে না। আমরা ন্যায় বিচার চাই।

প্রাথমিক ভাষ্যে পুলিশ জানায়, ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে সোমবার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা ফ্লয়েডকে গাড়ি থেকে নেমে সরে যেতে বললে তিনি কর্মকর্তাদেরকে বাধা দেন এবং গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন।

যদিও ভিডিওতে এমন কিছু দেখা যায়নি। এ ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।

Related Topics

টপ নিউজ

জর্জ ফ্লয়েড / কৃষ্ণাঙ্গ যুবক / দারেক চাউভিন / শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • ফ্লয়েড হত্যায় ডেরেক চাওভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড
  • আমি এখনও নিঃশ্বাস নিতে পারছি
  • ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন দোষী সাব্যস্ত
  • জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিতর্কিত মন্তব্য, ক্ষমা প্রার্থনা চেরের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net