Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
কুয়েতে কমছে বাংলাদেশি শ্রমিকদের কোটা

আন্তর্জাতিক

আ হ জুবেদ, কুয়েত
21 July, 2020, 09:20 pm
Last modified: 22 July, 2020, 12:05 am

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল ও পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা; আগুন, ক্ষয়ক্ষতি
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও

কুয়েতে কমছে বাংলাদেশি শ্রমিকদের কোটা

সম্প্রতি কুয়েত সরকার তার দেশ থেকে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে। ওই খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য কোটা প্রস্তাব করা হয়েছে মাত্র ৩ শতাংশ।
আ হ জুবেদ, কুয়েত
21 July, 2020, 09:20 pm
Last modified: 22 July, 2020, 12:05 am
লকডাউন উঠে যাওয়ার পর কাজে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রবাসী নির্মাণ শ্রমিকরা। ছবি: রয়টার্স

উপসাগরীয় দেশ কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে দেশটিতে ৪ মাসেরও বেশি সময় লকডাউন-কারফিউ শেষে একটি বাদে বাকি সব এলাকা থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে। তবে পুরো কুয়েতে ৯ ঘণ্টার কারফিউ চলছে, রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত। 

স্বাস্থ্যবিধি মেনে, ধাপে ধাপে জনসেবামূলক প্রতিষ্ঠান চালু হচ্ছে; খুলেছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছে; তবে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা অনেকটাই চিন্তাগ্রস্ত। 

কুয়েতের প্রবাসী অধ্যুষিত এলাকাগুলো লকডাউন মুক্ত হওয়াতে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই কাজে যোগ দিয়েছেন।

তবে করোনা পরিস্থিতিতে এরই মধ্যে অনেকে কাজ হারিয়েছেন। অর্থাভাবে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা ফের ব্যবসা চালু করতে প্রায় অক্ষম। অর্থাৎ পুঁজি হারাতে বসেছেন শত শত ক্ষুদ্র-মাঝারি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। 

কুয়েতে কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে প্রায় দুই লাখেরও বেশি প্রবাসী কর্মহীন হয়ে পড়বেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এ খবরটি প্রকাশ করেছে। 

অন্যদিকে, বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে করোনা পরিস্থিতির আগে ছুটিতে গিয়ে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফের কুয়েতে প্রবেশ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে জনসংখ্যা বৈষম্য নিরসনে একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মোট জনসংখ্যার অর্ধেকের কম অভিবাসী হওয়া উচিত, কিন্তু এখন মোট জনসংখ্যার ৩০ শতাংশ স্থানীয় নাগরিক আর ৭০ শতাংশ অভিবাসী, এই অনুপাতের কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ।

কুয়েতের জনসংখ্যা প্রায় ৪৮ লাখ, যার মধ্যে সাড়ে ১৪ লাখ স্থানীয় নাগরিক এবং প্রায় ৩৪ লাখ অভিবাসী। 

প্রধানমন্ত্রীর মতে, আদর্শ জনসংখ্যার কাঠামো কুয়েতি ৭০ শতাংশ এবং অভিবাসী ৩০ শতাংশ হওয়া উচিত। 

অনদিকে, আরেকটি বিষয় প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

সম্প্রতি কুয়েত সরকার তার দেশ থেকে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে বলে খবর প্রকাশ হয়েছে। জানা গেছে, ওই খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র ৩ শতাংশ কোটা প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। একদিকে করোনা পরিস্থিতিতে প্রবাসীরা চাকরি ও স্বল্প পুঁজির ব্যবসা প্রতিষ্ঠান হারানোর শঙ্কায়; অন্যদিকে কুয়েতের মন্ত্রী পরিষদে প্রবাসী কমানোর এ প্রস্তাব উত্থাপন, সব মিলিয়ে স্বস্তি নেই প্রবাসী বাংলাদেশিরা। 

কুয়েত সরকারের প্রবাসী কমানোর খসড়া আইন প্রণয়ন প্রসঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ওই খসড়ায় প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে তিন শতাংশ প্রস্তাব করা হয়েছে। 

তিনি বলেন, এই আইনের বাস্তবায়ন হওয়ার আগে কুয়েতি কতৃর্পক্ষের সঙ্গে আলোচনার করে খসড়ায় উল্লেখিত শতাংশ আরও বাড়ানোর চেষ্টা করছি আমরা।

আনিসুজ্জামান আরও জানান, একাধিক কোম্পানিতে প্রবাসীদের বকেয়া বেতন পাইয়ে দিতেও দূতাবাস আইনি সহযোগিতা দিচ্ছে। 

দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা আরও জানান, করোনা পরিস্থিতির আগে যেসব প্রবাসী বাংলাদেশে গিয়েছিলেন, বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়ার পর এক পর্যায়ে তারা ফের কুয়েতে আসতে পারবেন। 

তবে সংশ্লিষ্ট কোম্পানির স্পন্সর (কফিল) প্রতিনিধির (মন্দুব) সঙ্গে আকামা সংক্রান্ত বিষয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। 

এছাড়াও তিনি যোগ করেন, প্রবাসীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সেবামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে পাসপোর্ট ডেলিভারি ও নতুন পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া সহজতর করা হয়েছে।

এছাড়াও প্রবাসীদের সুবিধার্থে বিনামূল্যে এক বছর মেয়াদের পাসপোর্ট নবায়ন করে দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কুয়েত / প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল ও পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা; আগুন, ক্ষয়ক্ষতি
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net