Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
কানাডায় এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা, বহু মানুষের মৃত্যু 

আন্তর্জাতিক

বিবিসি
30 June, 2021, 10:05 am
Last modified: 30 June, 2021, 10:37 am

Related News

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

কানাডায় এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা, বহু মানুষের মৃত্যু 

এখন পর্যন্ত তাপদাহে ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতদের অধিকাংশই বয়স্ক নাগরিক।
বিবিসি
30 June, 2021, 10:05 am
Last modified: 30 June, 2021, 10:37 am

কানাডায় এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্যাসিফিক নর্থওয়েস্ট এলাকার দক্ষিণাঞ্চলে ক্রমাগত বাড়তে থাকা এ তাপমাত্রায় ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের পুলিশ জানায়, সোমবার পর্যন্ত তারা ৭০ জনের মৃত্যুর খবর পেয়েছে, মৃতদের অধিকাংশই বয়স্ক নাগরিক। তারা জানায়, এসব মৃত্যুর পেছনে ঐ অঞ্চলের তাপদাহ দায়ী।

মঙ্গলবার টানা তৃতীয় দিনের মত কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামে। এদিন সেখানকার তাপমাত্রা ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস (১২১ ডিগ্রি ফারেনহাইট)।

এর আগে কখনোই কানাডার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেনি।

ভ্যাঙ্কুভারের বার্নাবি অঞ্চলে দায়িত্বরত পুলিশের কর্পোরাল মাইক কালান সবাইকে পরিচিত বয়স্ক নাগরিক, পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের খোঁজ রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, "পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী এবং পরিচিত বয়স্ক নাগরিকদেরও খোঁজ রাখুন। আমরা দেখতে পাচ্ছি, এই আবহাওয়া অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিদের জন্য বিপজ্জনক বিশেষ করে যাদের বয়স বেশি এবং যাদের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।"

পুলিশের তথ্য অনুযায়ী, ভ্যাঙ্কুভারের বার্নাবি ও সারে শহরতলীর ৬৯ জনের মৃত্যুর পেছনে এই অতিরিক্ত তাপমাত্রা অন্যতম কারণ। মৃতদের অধিকাংশই ছিলেন বয়স্ক এবং তাদের অন্যান্য শারীরিক জটিলতা ছিল।

লিটন গ্রামের বাসিন্দা মেগান ফ্যান্ডরিখ স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জানান, এলাকার তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং তাদের কোনভাবেই ঘর থেকে বেরোবার উপায় নেই।

কানাডার আবহাওয়া অধিদপ্তর 'এনভায়রনমেন্ট কানাডা' ব্রিটিশ কলম্বিয়া ও অ্যালবার্টা প্রদেশ এবং সাসকেচুয়ান, উত্তর-পশ্চিমাঞ্চল ও ইউকন প্রদেশের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রার জন্য সতর্কতা জারি করেছে।

"আমরা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শীতল দেশ এবং বিশ্বের সবচেয়ে বেশি বরফ পড়ে, এমন একটি দেশ। এখানে মাঝেমধ্যে শৈত্যপ্রবাহ বা তুষার ঝড় হয়ে থাকে, কিন্তু এ রকম উষ্ণ তাপমাত্রা এখানে অত্যন্ত বিরল", মন্তব্য করেন এনভায়রনমেন্ট কানাডা'র একজন সিনিয়র জলবায়ুবিদ ডেভিড ফিলিপস।

তিনি আরও বলেন, "দুবাইয়ের তাপমাত্রাও আমাদের এখানকার চাইতে হয়ত কম উষ্ণ।"  

তাপদাহের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও

১৯৪০ সালের পর এ বছর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ও সিয়াটলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, পোর্টল্যান্ডের তাপমাত্রা পৌঁছেছে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে (১১৫ ডিগ্রি ফারেনহাইট) এবং সিয়াটলের তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস (১০৮ ডিগ্রি ফারেনহাইট)। এ তাপমাত্রার তীব্রতা ইলেকট্রিক তার গলিয়ে ফেলার জন্য যথেষ্ট!

স্থানীয় বাসিন্দারা ব্যাপক হারে এয়ার কন্ডিশনার ব্যবহার করায় অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা সামাল দিতে ওয়াশিংটনের স্পোকেইন এলাকার বিদ্যুৎ সরবরাহকারী একটি প্রতিষ্ঠান পালাক্রমে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সিয়াটলের এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন,  ওয়াশিংটন শহরকে মনে হচ্ছে যেন মরুভূমি।

এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন সোমবার তাদের সিয়াটল হেডকোয়ার্টারের কয়েকটি জায়গায় স্থানীয়দের সুবিধার জন্য 'কুলিং পয়েন্ট' স্থাপন করে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়তে থাকায় এই ধরনের তাপদাহ সৃষ্টির হারও  বেড়েছে।

তবে নির্দিষ্ট একটি ঘটনার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করাও পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন তারা।    

 

Related Topics

টপ নিউজ

কানাডা / তাপদাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net