Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ভারতের উপস্থাপককে জেরা, কমেডিয়ানকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 January, 2020, 01:55 pm
Last modified: 29 January, 2020, 02:46 pm

Related News

  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

ভারতের উপস্থাপককে জেরা, কমেডিয়ানকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

মঙ্গলবার ইন্ডিগোর মুম্বাই-লক্ষ্ণৌর বিমানে চড়ার সময় অর্ণবকে বিভিন্ন প্রশ্ন করায় কুনালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
29 January, 2020, 01:55 pm
Last modified: 29 January, 2020, 02:46 pm
স্ট্যান্ডআপ কমেডিয়ান কুনাল কামরা। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

ভারতের বিতর্কিত টিভি উপস্থাপক অর্ণব গোস্বামীকে প্রশ্নবাণে জর্জরিত করে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমানে চলাচলে নিষেধাজ্ঞা পেয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান কুনাল কামরা। 

মঙ্গলবার ইন্ডিগোর মুম্বাই-লক্ষ্ণৌর বিমানে চড়ার সময় অর্ণবকে বিভিন্ন প্রশ্ন করায় কুনালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো কুনালের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া তার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদ্বীপ সিং পুরি অন্য এয়ারলাইন্সগুলোকেও কুনালের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, “বিমানের ভেতর উসকানি ও উত্ত্যক্তের উদ্দেশ্যে করা অবমাননাকর আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না এবং (এ ধরনের আচরণ) বিমানযাত্রীদের নিরাপত্তাঝুঁকি তৈরি করে।"

মন্ত্রীর এ মন্তব্যের পর বেসরকারি এয়ারলাইন্স ভিস্তারা জানিয়েছে, উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি হলে বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে তারা।

বিমানের ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে কুনাল বলেন, "আজ (মঙ্গলবার) আমি লক্ষ্ণৌগামী একটি ফ্লাইটে অর্ণব গোস্বামীর সঙ্গে দেখা করি এবং ভদ্রভাবে তাকে আলাপের আহ্বান জানাই। প্রথমে তিনি ফোনালাপে থাকার ভান করেন। আমি তার তথাকথিত ফোনালাপ শেষ হওয়ার অপেক্ষায় থাকি। ওই সময়ে সিট বেল্ট সংকেত বন্ধ ছিল।"

কুনাল আরও বলেন, "তার (অর্ণব) সাংবাদিকতা নিয়ে আমার অনুভূতি বিষয়ে একক বক্তৃতা দেই। তিনি কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি হননি। তিনি আমাকে 'মানসিকভাবে অপ্রকৃতিস্থ' বলেন।" 

কুনাল টুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। এতে দেখা যায়, কুনাল অর্ণবকে জিজ্ঞাসা করছেন, তিনি সাংবাদিক নাকি কাপুরুষ।

Related Topics

টপ নিউজ

উপস্থাপক / জেরা / বিমান চলাচল / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net