Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
উইসকনসিনে বড়দিনের কুচকাওয়াজে গাড়িচাপায় ৫ জন নিহত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 November, 2021, 01:50 pm
Last modified: 22 November, 2021, 03:30 pm

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ট্রাকচাপা দিয়ে ১৫ জনকে হত্যা; ট্রাকে ছিল আইসিসের পতাকা
  • চট্টগ্রামে লরি উল্টে চাপা পড়ল প্রাইভেট কার, অক্ষত চার যাত্রী
  • দিল্লিতে তরুণীকে চাপা দিয়ে কয়েক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি
  • শ্রীমঙ্গলে গাড়ি চাপায় মেছো বিড়ালের মৃত্যু

উইসকনসিনে বড়দিনের কুচকাওয়াজে গাড়িচাপায় ৫ জন নিহত 

স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে লাল রঙের একটি এসইউভি গাড়ি কুচকাওয়াজের মধ্যে ঢুকে পড়ে লোকজনকে এলোপাতাড়ি চাপা দিতে শুরু করে।
টিবিএস ডেস্ক
22 November, 2021, 01:50 pm
Last modified: 22 November, 2021, 03:30 pm
ছবি-রয়টার্স

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বড়দিন উপলক্ষে আয়োজিত একটি কুচকাওয়াজে গাড়িচাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনের বেশি। আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। 

ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে লাল রঙের একটি এসইউভি গাড়ি উইসকনসিনের উয়াওকেশা শহরের কুচকাওয়াজের মধ্যে ঢুকে পড়ে লোকজনকে এলোপাতাড়ি চাপা দিতে শুরু করে।

গাড়িচাপায় মানুষের নিহতের কথা নিশ্চিত করেছেন উয়াওকেশার পুলিশ প্রধান ড্যান থম্পসন তবে নিহতদের পরিবারের সদস্যদের অনুমতি ব্যতিরেকে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।    

উয়াওকেশা শহরের স্থানীয় বাসিন্দা কোরি মন্টিহো জানান, কুচকাওয়াজে তার মেয়ের নাচের দল অংশ নিয়েছিল।   

"বিস্ফোরণের পর জুতা, পমপম আর হট চকোলেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। মেয়েকে খুঁজতে আমি একটার পর একটা মাটিতে পড়ে থাকা দেহগুলোর কাছে ছুটে যাচ্ছিলাম।"

পুলিশ প্রধান থম্পসন জানিয়েছেন, তারা একটি সন্দেহভাজন গাড়ি জব্দ করেছেন এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেন নি এই কর্মকর্তা।

পুলিশ গাড়িটি থামানোর চেষ্টায় গুলিবর্ষণ করে বলেও জানান তিনি। ঘটনা তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি রাস্তার মধ্য দিয়ে তীব্র গতিতে ধেয়ে আসছিল।   

স্থানীয় গণমাধ্যমের মতে, পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সময় রাস্তায় দৌড়ে এসে লোকজনকে আশেপাশের দোকানগুলোতে আশ্রয় নিতে বলে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির চালক 'ড্যান্সিং গ্র্যানিজ' নামক একদল নৃত্যরত বয়স্ক নারীর ওপর গাড়ি তুলে দেয়। সে সময় তাদের একজন গাড়ির সামনে উলটে পড়েন।  

এদিকে হোয়াইট হাউস উয়াওকেশা শহরের পরিস্থিতি 'নিবিড়ভাবে পর্যবেক্ষণ' করছে এবং স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। প্রেসিডেন্ট জো বাইডেনকেও এ বিষয়ে অবগত করা হয়েছে। 

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

গাড়িচাপা / উইসকনসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ট্রাকচাপা দিয়ে ১৫ জনকে হত্যা; ট্রাকে ছিল আইসিসের পতাকা
  • চট্টগ্রামে লরি উল্টে চাপা পড়ল প্রাইভেট কার, অক্ষত চার যাত্রী
  • দিল্লিতে তরুণীকে চাপা দিয়ে কয়েক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি
  • শ্রীমঙ্গলে গাড়ি চাপায় মেছো বিড়ালের মৃত্যু

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net